
কবি:-এম আর মাহ্ফুজ
গ্রামের বাড়ি ঘুরতে গেলাম আঠারো বছর পরে
বাড়ির সামনের রেনটি গাছটি গেছে আজ মরে
রেন্টিতলায় বুঝেছিলাম মোরা দু'জন দু'জনারে
গ্রামের লোকে হাসতো বসতাম হাতে হাতটি ধরে
সবিতো আজ স্মৃতি হয়ে রয়ে গেছে মোর বুকে
তুমি পরের ঘরে আপন চিত্তে রইলে একা সুখে
আঠারো বছর পর প্রেমের স্মৃতি শুধু মনে পরে
রেন্টিতলার প্রেমের ইতিহাস অশ্রু হয়ে ঝড়ে।।
গ্রামবাসী বলে আমি নাকি ছিলাম অনেক বুকা
ছলনাময়ীর প্রেমে পরে খেয়ে গেলাম তাই ধোকা
জানতো সবপ্রতিবেশি তোমায় কত ভালোবাসি
মজনু পাগল ছিলাম আমি বলে এলাকাবাসী।।
বাসিন্দাদের জানা ছিলো তোমার আমার কথা
আমার ব্যাথায় ব্যতীত হয়ে পাইলো মনে ব্যাথা
আমায় ছেড়ে অন্যের বুকে রাখলে তুমি মাথা
তোমার সাথে তুলনা করে কাল নাগিনীর কথা।
আশায় আশায় চেয়ে আছি দূর আকাশের তারায়
যদি ভুল ভেঙ্গে ফিরে আসতে চাও আবার মায়ায়
আামার সাথে সাত বছরে সম্পর্কের টানলে ইতি
১৮বছর যাবত বুকে নিয়ে ঘুরছি তোমার স্মৃতি।।
সম্পাদক ও প্রকাশকঃ এম আর মাহফুজ । নির্বাহী সম্পাদকঃ মোঃ নাছির উদ্দিন। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ এম এ নাছের অর্পণ
দৈনিক ন্যায়ের ডাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫