রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version