এম আর মাহফুজ 

আমি মাঝে মধ্যে তোমার  উত্তীর্ণ যৌবনে কথা ভাবি

যে যৌবন আমাকে দিয়ে তুমি হৃদয়ে একেছিলে ছবি

সেই কিশোরী তুমি আজ গন্ধ হারানো গতযৌবনা নারী।

সমস্ত সঞ্চয়সহ সময়ের-সাগরে তাহার ডুবেছে তরী

যে প্রেম, স্বপ্ন-ধন-মান কালস্রোতে সবই ভেসে যায়।

সেই অদ্ভুত কলঙ্কিত প্রেমের দায়-বার কে-ই বা নিতে চাই

যদিও তা ফিরৎ চাই না সেই ভালবাসা কখনো আমি,

তবু জানি তোমার মুগ্ধকামের প্রথম কুসুম হীরার  চেয়ে দামী

যে ভালোবাসা তুমি নিয়ে গেলে দিয়ে গেলে টেনে ইতি

রবিন্দ্রনাথের গীতাঞ্জলির মতোই এখন ধূসর পাণ্ডুলিপি

সমস্ত সঞ্চিত যৌবন তুমি দিয়ে ছিলে ঢেলে আমারে 

তোমার স্বার্থে কলঙ্কিত যৌবন আজ দিলে অন্য জনারে

আসলে নারী তুমি বড় কঠিন জিনিস বিশ্ব চরাচরে 

তোমাদের চলনায় পড়ে হাজার হাজার পুরুষ যায় মরে 

তোমরা এত অভিশাপ নিয়ে কেমনে চালাও জীবনটারে 

প্রায়শ্চিত্ত  হয় কেমন করে খুব  জানতে ইচ্ছে করে 

প্রকৃতির নিয়মেই নিবে প্রতিশোধ তোমার জীবনের তরে

দোষ দিয়োনা কোনদিন হে প্রিয়তমা তুমি আমারে।।

Share.
Leave A Reply

Exit mobile version