
✍️ কবি: এম আর মাহ্ফুজ
আমায় একটু ঠাঁই দাও, মাথা রাখার আশ্রয়খানি
কতদিন হলো ঘুম নেই, রাতগুলো নিঃসঙ্গ মানি,
নরম বালিশে শুয়েও বুক ভরা হাহাকার জাগে
কোনো আনন্দে হাসিনি,দুঃখ এসে প্রাণে লাগে।
মোরে একটু ঠাঁই দাও,তোমার স্নিগ্ধ কোমল কোলে
যেখানে নেই হারানোর ভয়,শুধু শান্তি মনে দোলে,
আমি দাঁড়িয়ে আছি দীর্ঘকাল মৌন পাহাড়ের মতো
ঝরে পড়ি পদ্মফুল হয়ে, নির্মমতার কঠিন ক্ষত।
ডাহুক পাখির করুণ সুরে সন্ধ্যা বেলা বুক ভরে যায়
অসহায় মন কাঁদে নীরবে,শুধু নিঃসঙ্গতা খুঁজে পায়,
তুমি না হয় আশ্রয়, ভালোবাসার শান্তি দাও আমায়
তোমার বুকে ঘুমাতে চাই, মিশিয়ে নাও চিরনিদ্রায়।
সম্পাদক ও প্রকাশকঃ এম আর মাহফুজ । নির্বাহী সম্পাদকঃ মোঃ নাছির উদ্দিন। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ এম এ নাছের অর্পণ
দৈনিক ন্যায়ের ডাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫