
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং পানগাঁও আইসিটি পরিচালনায় দুই বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডেনমার্কের এপি মোলার মায়ের্সক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস লালদিয়া ও সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ এসএ পরিচালনা করবে পানগাঁও আইসিটি।
বিদেশিদের দিয়ে বন্দর পরিচালনা নিয়ে নানামুখী সমালোচনার মধ্যে এ চুক্তি হলো। বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞ বিদেশি অপারেটররা বন্দরের টার্মিনাল পরিচালনা করলে দেশ লাভবান হবে। তবে তা চুক্তির শর্তের ওপরও অনেকাংশে নির্ভর করছে।
সূত্র জানায়, অবৈধ দখলে থাকা লালদিয়া থেকে বসতি উচ্ছেদ করে তাতে বন্দরের জেটি নির্মাণের উপযোগী করা হয়। আর চট্টগ্রাম বন্দর নিজস্ব ১৫৬ কোটি টাকা অর্থায়নে পানগাঁও আইসিটি নির্মাণ করলেও ১০ বছর ধরে কার্যকর করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এম আর মাহফুজ । নির্বাহী সম্পাদকঃ মোঃ নাছির উদ্দিন। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ এম এ নাছের অর্পণ
দৈনিক ন্যায়ের ডাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫