
আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সোমবার এ তথ্য জানান।
তালেবান সরকারের উপ-মুখপাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন, ‘গত রাতে চালানো হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আরও ১৬৩ জন আহত হয়েছেন।’ কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এম আর মাহফুজ । নির্বাহী সম্পাদকঃ মোঃ নাছির উদ্দিন। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ এম এ নাছের অর্পণ
দৈনিক ন্যায়ের ডাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫