মেহেরপুর ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষে জেলায় বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা প্রমুখ।
বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

