তেহরানে তার তিনদিনের সফর শেষ করেছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইরানের শীর্ষ নেতা ও আলোচকদের সঙ্গে বৈঠক করেন।
ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সফরকালে ফিল্ড মার্শাল মুনির ইরানের একাধিক শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এই সফর ‘আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবিচল সংকল্পের প্রতিফলন।
ইসলামাবাদে পরবর্তী সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে এই সফরটি অনুষ্ঠিত হলো।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

