Author: এম আর মাহ্ফুজ

নভেম্বরের ১৫ দিনে ১৫২ কোটি মার্কিন (এক দশমিক ৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে দেশে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। তবে এই সময়ের মধ্যে দেশি-বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ দিনে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩৫ কোটি ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে (কৃষি ব্যাংক) এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০০ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ২৯ লাখ…

Read More

কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতারের পর থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানায় আনা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিজন ভ্যান আটকে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জ বাজারের মোরগ মহাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দুইজন হলেন- করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী। একই রাতে জেলা শহরের কালীবাড়ী চত্বর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম বিলাশকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। তার বাড়ি জেলা পাকুন্দিয়া চন্ডিপাশা গ্রামে। পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার…

Read More

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Read More

কবি:-এম আর মাহ্ফুজ গ্রামের বাড়ি ঘুরতে গেলাম আঠারো বছর পরে বাড়ির সামনের রেনটি গাছটি গেছে আজ মরে রেন্টিতলায় বুঝেছিলাম মোরা দু’জন দু’জনারে গ্রামের লোকে হাসতো বসতাম হাতে হাতটি ধরে সবিতো আজ স্মৃতি হয়ে রয়ে গেছে মোর বুকে তুমি পরের ঘরে আপন চিত্তে রইলে একা সুখে আঠারো বছর পর প্রেমের স্মৃতি শুধু মনে পরে রেন্টিতলার প্রেমের ইতিহাস অশ্রু হয়ে ঝড়ে।। গ্রামবাসী বলে আমি নাকি ছিলাম অনেক বুকা ছলনাময়ীর প্রেমে পরে খেয়ে গেলাম তাই ধোকা জানতো সবপ্রতিবেশি তোমায় কত ভালোবাসি মজনু পাগল ছিলাম আমি বলে এলাকাবাসী।। বাসিন্দাদের জানা ছিলো তোমার আমার কথা আমার ব্যাথায় ব্যতীত হয়ে পাইলো মনে ব্যাথা আমায় ছেড়ে অন্যের…

Read More

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে জেলার তাড়াইল উপজেলায় নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম বাদী হয়ে ইটনা থানায় ডিলার জানু মিয়া ও তার ছেলে দেলোয়ারসহ আটজনের বিরুদ্ধে মামলা…

Read More

বিস্তারিত দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, আর ঢাকার সিটি কর্পোরেশনের বাইরের অংশে ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২২৬ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন এবং সিলেট বিভাগে (সিটি…

Read More