বিনোদন জগতের টেলিভিশন নাটক ও সিনেমার একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ একের পর এক অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে অনেক দিন ক্যামেরা থেকে দূরে থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। এর মধ্যেই হঠাৎ করে অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং তিনি করতে পারেননি। আপাতত স্থগিত রয়েছে।
হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত হাসান মাসুদের আরোগ্য কামনা করছেন।
বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হাসান মাসুদ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।


