প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কার্যভার পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাতায়াত ও অবস্থানকালে আগামী ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম কর্তৃক প্রধান বিচারপতির কার্যভার পালনে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সানুগ্রহ অনুমোদন জ্ঞাপন করেছেন।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

