আগামীকাল পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
আজ সোমবার মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, দিয়াবাড়ি, উত্তরার উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ এপ্রিল ২০২৬ (১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রোস্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন (সারাদিন) বন্ধ থাকবে। সম্মানিত যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

