বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে জেলা ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ কার্যক্রমের ফলে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। জেলার সকল মোটরযান চালককে অবিলম্বে (fuelcardnetrokona.com) লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
জেলা প্রশাসন সূত্রে জানায়, আগামী ১৭ এপ্রিল তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল চালক ও মালিকদের আবশ্যিকভাবে এই ডিজিটাল ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে ডিজিটাল ফুয়েল কার্ড প্রদর্শন ব্যতীত জেলার কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

