সিলেট বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, খাল খনন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় যেসব খাল আছে তা খনন দ্রুত শেষ করতে হবে।

তিনি বলেন, যেসব খাল খননের তালিকা থেকে বাদ পড়েছে সেগুলো খননের জন্য বরাদ্দের আওতায় আনতে হবে। এ সময় তিনি খাল খননের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন।

আজ মন্ত্রী সিলেট সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের জন্য প্রণীত প্রকল্প নিয়ে কোনো প্রকার গাফিলতি মেনে নেওয়া হবে না। সঠিক পরিকল্পনা অনুযায়ী সব উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে।

বিভিন্ন দপ্তরসমূহের কাজের অগ্রগতি ও তাদের পরকিল্পনা সম্পর্কে জানতে চেয়ে তিনি বলেন, সকল দপ্তরের নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে, আমরা সে অনুযায়ী প্রত্যেকটা দপ্তরের কাজ সম্পন্ন করে সামনে এগিয়ে যেতে চাই।

দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলার ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা প্রশাসন এই খেলার সামগ্রী বিতরণের আয়োজন করে।

মতবিনিময় সভায় সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সকালে মন্ত্রী সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন করেন।


Discover more from দৈনিক ন্যায়ের ডাক

Subscribe to get the latest posts sent to your email.

Share.
Leave A Reply

Discover more from দৈনিক ন্যায়ের ডাক

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Exit mobile version