- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের আন্তর্জাতিক আন্তর্জাতিক ডেস্ক 2026-09-27 যুদ্ধ শুরুর আগের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবহণ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ তেল’ পরিবহণ করেছে। এই পরিমাণ যুদ্ধের আগে আমরা যা উত্তোলন করেছিলাম তার চেয়েও বেশি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আত্মসমর্পণ করা মাত্রই এবং এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম কমে…
রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরে………. প্রতিনিধি 2026-09-27 পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিক জানান, রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং…
মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে জমি দখলের জার্নাল ডেস্ক 2026-09-27 রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে জমি দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হাসপাতাল ধ্বংস ও দখলদারিত্বের সঙ্গে তুলনা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘ইসরায়েলি জায়নবাদীরা যেভাবে…
যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে…….. নিজস্ব প্রতিবেদক 2026-09-27 জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার…
জাতিসংঘে হুংকার, সি চিন পিংয়ের সামনে নরম: ট্রাম্পের প্রভাব কি কমে আসছে? জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচিত ভাষণ এবং হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে নিজের অবস্থান নতুন করে জানান দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…… আন্তর্জাতিক আন্তর্জাতিক ডেস্ক 2026-09-27 জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচিত ভাষণ এবং হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে নিজের অবস্থান নতুন করে জানান দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত এক সপ্তাহের এই কূটনৈতিক তৎপরতা দেশ ও বিদেশে তাঁর সামনে থাকা সমস্যাগুলো কাটাতে খুব একটা কাজে আসেনি; বরং…
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি…দারুণভাবে জিতছি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক জার্নাল ডেস্ক 2026-09-26 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উদ্যোগের কথা তোলে ইরান। তেহরান জানিয়েছিল, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হতে পারে এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসান ঘটতে পারে। ট্রাম্প আজ টেনেসির…
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে, দেশে আদৌ সরকার আছে কি না: নাহিদ ইসলাম 2026-09-26 রাজধানীর বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। নাহিদ বলেছেন, খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি…
দশ বছরে দেশে ১৪৬ হাতির মৃত্যু: বনমন্ত্রী বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। জার্নাল ডেস্ক 2026-09-26 বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “বাংলাদেশের বন্য হাতির অস্তিত্ব বর্তমানে গুরুতর সংকটের মুখে রয়েছে।” তিনি বলেন, ২০১৬ সালে দেশে আনুমানিক ২৬৮টি হাতি ছিল। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে। আবাসস্থল ও চলাচলের করিডোর…
