- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক হ্রাসের ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সংলাপ শুরু করতে রাজি হয়েছে চীন। আন্তর্জাতিক জার্নাল ডেস্ক 2026-09-26 যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক হ্রাসের ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সংলাপ শুরু করতে রাজি হয়েছে চীন। শনিবার (২৬ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের সময় হওয়া আট দফা ঐকমত্যের আওতায় এ সমঝোতা হয়েছে। এর পাশাপাশি দুই পক্ষ একটি বাণিজ্য পরিষদ স্থাপন এবং এর আগে কুয়ালালামপুরে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনার সিদ্ধান্তগুলো আরও এগিয়ে নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে।…
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পিটুনির শিকার যুবদলের সাবেক নেতা নিহত ময়মনসিংহ নগরীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে আহত যুবদলের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জার্নাল ডেস্ক 2026-09-26 ময়মনসিংহ নগরীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে আহত যুবদলের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাজা মিয়া (৪০) মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুবাই পৌঁছেছেন। ইউএনজিএ অধিবেশনে প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর…
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয় রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বাংলাদেশ জার্নাল ডেস্ক 2026-09-26 রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না জানিয়ে ঢাকার পুলিশপ্রধান বলেছেন, কোনো দল বা মত দেখা হবে না,…
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। জার্নাল ডেস্ক 2026-09-26 পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় একটি পুলিশের তল্লাশি চৌকিতে শনিবার এ হামলা চালানো হয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে।…
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ জার্নাল ডেস্ক 2026-09-26 রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। এর আগে জাসদের ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী…
‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল থাকুক: নজরুল ইসলাম খান ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য বহাল রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জার্নাল ডেস্ক 2026-09-26 ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য বহাল রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের এ কর্মসূচি পালন করে মহিলা দল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল…
প্রথমবারের মতো বরিশালে চলচ্চিত্র উৎসব, থাকছে কর্মশালা ও সিনেমার প্রদর্শনী ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘সাঁতাও’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উৎসবে প্রদর্শনীর পাশাপাশি কর্মশালা ও মাস্টারক্লাসেও অংশ নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতারা। বাংলাদেশ বিনোদন প্রতিবেদক 2026-09-26 চলতি বছরে ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং তিন বছর আগের ‘সাঁতাও’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ওই দিন বিকালে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি। উদ্বোধনী পর্ব শেষে…
অনলাইনে কনটেন্ট সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিধি লঙ্ঘনের দায়ে আরোপিত জরিমানা বাতিলের বিরুদ্ধে ইলন মাস্ক ও তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের করা মামলায় তাদের পক্ষ নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইইউ’র জেনারেল কোর্টের কাছে এ মামলায় হস্তক্ষেপের অনুমতি চেয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মাস্ক ও পূর্বে টুইটার নামে খ্যাত এক্স ইইউ’র গুরুত্বপূর্ণ ডিজিটাল আইন অনুযায়ী ব্রাসেলসের আরোপ করা ১২ কোটি ইউরো (১৩ কোটি ৬০ লাখ ডলার) জরিমানার বিরুদ্ধে আপিল করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মাস্ক ও এক্সের জরিমানা বাতিলের দাবির পক্ষে তারা ইইউ’র দ্বিতীয় সর্বোচ্চ আদালতে আবেদন করেছে। ইউরোপীয় কমিশনের ২০২৫ সালের ডিসেম্বরের ওই সিদ্ধান্ত ছিল ডিজিটাল…
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। বৃহস্পতিবার বান্দরবানের সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলায় তার প্রথম সরকারি সফর উপলক্ষে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দিনব্যাপী এ সফরে তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। নাইক্ষ্যংছড়ির সার্বিক অবস্থান তুলে ধরে মন্ত্রী সাচিং প্রু বলেন, ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এখানকার জননিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ইস্পাতকঠিন…
