- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ৪৬ জন কর্মচারীকে জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ইফতেখার হোসাইন, বগুড়ার মো. আব্দুর রহমান, সিলেটের মো. সোহেল মিয়া, হবিগঞ্জের আল আমীন, পাবনার মো. আতিকুর রহমান, ঢাকা-২-এর মো. শরিফুল ইসলাম, রংপুরের মো. মাইদুল ইসলাম, খুলনার মো. ইমরান হোসাইন, ঢাকা-১-এর তাওহিদুল ইসলাম, কুড়িগ্রামের শিপন রায়, কুষ্টিয়ার মো. জিহাদ আলী, টাঙ্গাইলের মো. মোশারফ হোসেন, মাদারীপুরের মো. ফয়সাল চৌধুরী, চট্টগ্রাম-২-এর মো. শাহাদাত হোসেন,…
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’ আকতার হোসেন জানান, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ…
ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে তার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।’ এর আগে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। প্রায় সাড়ে পাঁচ মাস পর তিনি দেশে ফিরেছিলেন। The post স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মানিকগঞ্জ: বর্ষা পেরিয়ে চলছে শরৎকাল। ভাদ্রের শেষে শরতেও মানিকগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি। চর ও নিম্নাঞ্চলের পথঘাটে তাই আবারও প্রয়োজন হয়ে উঠেছে নৌকা। কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে ঘিওর শতবর্ষী নৌকার হাট। সরেজমিনে দেখা গেছে, সকাল গড়াতেই একে একে মাঠে উঠতে থাকে নৌকা। কোনোটি আমগাছের কাঠে তৈরি, কোনোটি চাম্বুল কিংবা কড়ই কাঠের। আকারেও রয়েছে বৈচিত্র্য— ছোট, মাঝারি থেকে শুরু করে বড় নৌকা। ক্রেতারা একেকটি নৌকা ঘুরে দেখছেন, কাঠের গাঁথুনি হাত দিয়ে পরীক্ষা করছেন, মেপে নিচ্ছেন দৈর্ঘ্য। এরপর শুরু হচ্ছে দরদাম।…
ঢাকা: মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উদ্দেশ্যে দেশের সকল উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রশাসনের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের তদারকি জোরদার করা হয়েছে। এই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। প্রেরিত চিঠিতে সংশ্লিষ্ট সকল ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সকল স্তরের কর্মকর্তা ও…
ঢাকা: সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সকল মন্ত্রণালয় এবং বিভাগে আলাদা দুর্নীতি বিরোধী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি দফতরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই যুগান্তকারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম রোধ এবং সেবার মান বাড়াতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সচিব স্তরের এই বৈঠকে প্রশাসনিক কাজের দক্ষতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তদারকি জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে…
ঢাকা: তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আজ বুধবার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপরিচিত ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই বিশেষ সংবাদ সম্মেলনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে সংবাদ সম্মেলন সফল করার জন্য প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নির্দিষ্ট সময়েই অনুষ্ঠানটি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ঠিক কী কী বিষয়ে বা কোন বিশেষ এজেন্ডার ওপর ভিত্তি করে এই সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।…
ঢাকা: বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এলাকায় দুই জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘হৈ হৈ, রই রই, ছাত্রলীগ গেলি কইসহ বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন…
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা ফরম উত্তোলন করেন। উপনির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম নেওয়া নেতারা হলেন- জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের…
টাঙ্গাইল: জেলার শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এ ছাড়াও আসামিকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া আসামি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে। ট্রাইব্যুনালের বিচারক রায়ে আরো উল্লেখ করেন, আসামির কাছ থেকে অর্থদণ্ড আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে আসামি যে সম্পদের মালিক হবেন, সেই সম্পদ থেকে ভিকটিমকে দেওয়া হবে। ডিস্ট্রিক্ট কালেক্টর টাঙ্গাইলকে দণ্ডিত আসামির স্থাবর বা অস্থাবর সম্পতি…
