Author: admin

ঢাকা: নওগাঁ’র অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে। চাকরি পেতে বিভিন্ন দফতরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল। কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা থেকে যায় তার চাকরির স্বপ্ন। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যাবস্থা করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির…

Read More

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। The post এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গেলেন সেনাপ্রধান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Read More

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী বুধবার দাবি করেছে যে, তারা একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।

Read More

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব নিয়ে এগোলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, টানা দ্বিতীয় বছরের মতো নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনি নেতাকে প্রবেশে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

Read More

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এর ফলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা জনজীবনের কষ্ট কিছুটা কমে স্বস্তি ফেরার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সংস্থাটির আবহাওয়াবিদ জানান, এই সময়ের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ…

Read More

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নেতাদের নিয়মিত সমালোচনা করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার ভূমি ও কর্মসংস্থান সংক্রান্ত আইনগুলোর কঠোর সমালোচনা করে আসছেন। এসব আইনের উদ্দেশ্য হলো, বর্ণবাদী শাসনের অবসানের প্রায় ৩০ বছর পরও দেশটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমানো। ২০২৫ সালে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দেশটিতে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে— এমন একটি দাবি সামনে আনেন। তবে তার এই দাবি ব্যাপকভাবে ভিত্তিহীন ও অসত্য হিসেবে…

Read More

উত্তরের পাঁচ জেলায় আগ্রাসী হয়ে উঠেছে তিস্তার ভাঙন, জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলেও প্রতিরোধ করা যাচ্ছে না ভাঙন। গত সাত দিনে রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় তিস্তার ভাঙনে ৩৮৬টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব। তিনি বলেন, শুধু ভাঙনেই থেমে নেই, এই পাঁচ জেলার ১১৩টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই কর্মকর্তা বলেন, ভাঙন প্রতিরোধে তেমন কোন বরাদ্দ না থাকায় ঠেকানো যাচ্ছে না। আমরা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। তিস্তা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বসতভিটা হারিয়ে অনেক…

Read More

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি’র কৃষি অনুষদের জেনেটিক্স ও প্ল্যান্ট ব্রিডিং বিভাগের গবেষণায় লাউয়ের তাপসহনশীল হাইব্রিড উদ্ভাবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। খাদেমুল ইসলাম জানান, হাবিপ্রবি কৃষি অনুষদের গবেষণায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে তাপসহনশীল সবজি জাত উদ্ভাবন সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি’র কৃষি অনুষদের জেনেটিক্স ও প্ল্যান্ট ব্রিডিং বিভাগের গবেষক মো. শফিকুল ইসলাম তাঁর পিএইচডি গবেষণায় লাউয়ের তাপসহনশীল হাইব্রিড উদ্ভাবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। সূত্র জানায়, মো. শফিকুল ইসলাম ৫৮টি লাউয়ের জেনোটাইপের…

Read More

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে এনপিএল অনুপাত কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নয় মাসে এনপিএল অনুপাত কমেছে ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট। তবে খেলাপি ঋণের মোট পরিমাণ এখনো বেশি। জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম ও আড়ালে থাকা খেলাপি ঋণ চিহ্নিত করে ব্যাংকগুলোর হিসাব-নিকাশ পরিষ্কার…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ থেকে শুরু করে জ্বালানি সরবরাহ-বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ বুধবার নতুন গতি পাচ্ছে। এদিন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন আগামী এক বছরের অগ্রাধিকার নিয়ে ইউরোপীয় আইনপ্রণেতাদের সামনে বক্তব্য দেবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্মানিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। ফ্রান্সের স্ট্রাসবুর্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে অটোয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানাবেন। ফ্রান্সের স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত এ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে কার্নি উপস্থিত থাকবেন। পরদিন তিনি নিজেও পার্লামেন্টে বক্তব্য দেবেন। কানাডার প্রধানমন্ত্রী ২৭…

Read More