- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ এবং উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ১৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এরমধ্যে ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেডিএ’র চেয়ারম্যানকে এবং কেডিএতে প্রেষণে আসা তিন উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান অ্যান্ড মাহাবুব ব্রাদার্সকে কালো তালিকাভুক্তির নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি কেডিএ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। অভিযুক্ত সরকারি কর্মকর্তারা হলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) এস এম মাহমুদুর রহমান, সাবেক সচিব মো. বদিউজ্জামান ও বর্তমান সদস্য (প্রশাসন) মো. ইকবাল হোসেন। কেডিএ’র কর্মকর্তারা হলেন তৎকালীন প্রধান প্রকৌশলী…
ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম বড় অস্ত্র সরবরাহ চুক্তি, যার আওতায় ৪০ হাজারটি এক টন ওজনের বোমা বিক্রি করা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা এই প্যাকেজে পশ্চিমা দেশগুলোর অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে ধ্বংসাত্মক কিছু যুদ্ধাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে ২০ হাজার এমকে-৮৪ বোমা, ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রশাসনের একজন…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা…
ডাকসু সংগ্রশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানো, ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়ন এবং নির্ভীক জুলাই নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে আগামী নভেম্বর মাসের ১২ তারিখ থেকে থেকে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মধ্যে নজিরবিহীন দ্বন্দ্ব দেশটির সর্বোচ্চ আদালতে তীব্র সংকট তৈরি করেছে। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই বিরোধ এরই মধ্যে আদালতের ভেতর ও দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। একটি বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির তদন্তকে কেন্দ্র করে এই সংকটের সূত্রপাত। এর প্রভাব পড়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও। নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ অধিবেশনে দুই বিচারপতি মুখোমুখি অবস্থানে থাকবেন। অধিবেশনটি সরাসরি সম্প্রচার করা হবে। একদিকে রয়েছেন আলেকজান্দ্রে দে মোরেস, যিনি বলসোনারো পরিবারের সবচেয়ে ঘোর রাজনৈতিক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। ছবি: পিএমও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।…
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পোস্টারে মোহাম্মদ আলী জিন্নাহ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পোস্টারে মোহাম্মদ আলী জিন্নাহকে কেন্দ্র করে নানা আবেগঘন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কোথাও দাবি করা হয়েছে, জিন্নাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মুসলমানের জন্য পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল; কোথাও আবার তাঁর ভাষা ও রাজনৈতিক ভূমিকার এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা বর্তমান বাংলাদেশের ইতিহাস ও জাতীয় বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দৈনিক ন্যায়ের ডাক মনে করে—ইতিহাসকে সম্মান করতে হলে আবেগের পাশাপাশি সত্যকেও সম্মান করতে হবে। কোনো ঐতিহাসিক ব্যক্তিকে অন্ধভাবে মহিমান্বিত করা যেমন ইতিহাসের প্রতি সুবিচার নয়, তেমনি তাঁকে একমাত্রিকভাবে ঘৃণার প্রতীক বানানোও ইতিহাসের পূর্ণাঙ্গ পাঠ নয়।…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে বাংলাদেশের সংসদে একটি বিল পাস হয়েছে। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনিয়েছেন, ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে আওয়ামী লীগসহ সকল অঙ্গ বা সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।
‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য দুই ক্ষেত্রেই বাংলা কিউআরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন যেখানে গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায়…
