Author: admin

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।’ আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান। ছবি:…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে আর ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের সবার প্রধান ও প্রথম পরিচিতি হওয়া উচিত ‘আমরা সবাই বাংলাদেশি’। আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষ্যে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ আয়োজন করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের নেতা স্পষ্ট ভাষায় বলেছেন ‘সবার…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক রাজনীতি অপরিহার্য। আজ শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। মন্ত্রী এ সময় বলেন, শুধু জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্মকে আমরা যুগোপযোগী করে গড়ে তুলতে পারব না। এর জন্য প্রয়োজন জ্ঞানের বিকাশ। আগামীর বিশ্বে বিএনপিকে এগিয়ে নিতেও প্রয়োজন জ্ঞানের বিকাশ। জিয়া স্মৃতি বইমেলা আয়োজকদের উদ্দেশে…

Read More

চায়ের দোকান, করপোরেট অফিসের লবি, ক্যাফে, রেস্তোরাঁ, মেট্রোরেল—কোথায় বাজছে না গানটা। ফেসবুকে রিলে রিলে সয়লাব হয়ে গেছে। রিফ্রেশ দিলেই শোনা যাচ্ছে ‘পাতার বাঁশরি পায়েতে ধরি বেজো না বেজো না এমন’। এই যে একটা গান, বয়সের বিভাজন থেকে শুরু করে প্রায় সব ক্লাসিফিকেশন ভেঙে আপামর মানুষের আনন্দের খোরাক হয়ে উঠল, নেপথ্যে কী, কেন গানটা মানুষের মুখে মুখে ফিরছে? তা ছাড়া পুঞ্জীভূত ‘মেঘ’ই–বা কতটা ঝরল বৃষ্টি হয়ে? ২৫ জুলাই ইউটিউবে আসা ‘পাতার বাঁশরি’ গতকাল ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিউ হয়েছে প্রায় ২৭ মিলিয়ন। গানটি শুনে শ্রোতারা মন্তব্যও করেছেন। মন্তব্যের সংখ্যা প্রায় ১৪ হাজার। যেখানে দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষের মন্তব্যও রয়েছে।…

Read More

উপন্যাস অবলম্বনে নাটক, সিনেমা হয়েছে; সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে এমন উদাহরণ আছে অনেক। সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, জহির রায়হান থেকে হুমায়ূন আহমেদ—প্রত্যেকের ঝুলিতেই আছে অগণিত সম্ভার। তবে উপন্যাস অবলম্বনে নাটক, সিনেমা বানিয়ে তা একই সঙ্গে দর্শক ও উপন্যাসের পাঠকের উপভোগের উপযুক্ত করে তোলার কাজটা কেবল কঠিনই নয় রীতিমতো দুরূহ। সাম্প্রতিক সময়ে এই দুরূহ কাজকে সফলতার সঙ্গে বাস্তবায়নে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’–এর পর আরও একটি নাম খুব চাউর হচ্ছে। জেন–জি থেকে শুরু করে আগের প্রজন্মের কাছেও ওয়েব সিরিজটি হয়ে উঠেছে সম্পর্কের বুনন, ভাঙন ও ভবিষ্যতের বাস্তব দৃশ্যায়ন। মুগ্ধ দর্শক ওয়েব সিরিজটি দেখে প্রশংসায় যেমন পঞ্চমুখ, তেমনি সমালোচনাও…

Read More

দি ইন্দাস সাগা অ্যান্ড দ্য মেকিং অব পাকিস্তান—আইতাজ আহসান, সাউথ এশিয়া বুকস, কলাম্বিয়া, ১৯৯৭ পাকিস্তান: বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি—হুসেইন হাক্কানি, কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস্, নিউ ইয়র্ক, ২০০৫ মেকিং সেন্স অব পাকিস্তান—ফারজানা শেখ, কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক ২০০৯ পাকিস্তানের ইতিহাস নিয়ে সে দেশের পাঠ্যপুস্তকে বিস্তর মিথ্যাচার আছে, এ কোনো নতুন তথ্য নয়। একাধিক পাকিস্তানি গবেষক তথ্যপ্রমাণ হাতে নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইতিহাসের নামে একটি সরকারি কল্পকাহিনি নির্মাণে সে দেশ তার জন্মের গোড়া থেকে কী বিপুল অর্থ, শ্রম ও কাষ্ঠখণ্ড ব্যয় করেছে। এই বিষয়ে সর্বাধিক পরিচিত গ্রন্থটি হলো অধ্যাপক কে কে আজিজের দ্য মার্ডার অব হিস্টরি: আ ক্রিটিক…

Read More

দিস চেঞ্জেস এভরিথিং: ক্যাপিটালিজম ভার্সেস দ্য ক্লাইমেট—নাওমি ক্লাইন, সাইমন অ্যান্ড শুস্টার, নিউইয়র্ক, ২০১৪। পৃ. ৫৬৪। আইএসবিএন: ৯৭৮-১-৪৫১৬-৯৭৩৯-১ ‘Our economic system and our planetary system are now at war.’Naomi Klein, This Changes Everything, p. 21. ভূমিকা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড ইনস্টিটিউটের তথ্য অনুসারে বৈশ্বিক তাপমাত্রা প্রতিবছর তার আগের বছরের রেকর্ড ভেঙে বেড়েই চলেছে। ২০১৬ সালও তার ব্যতিক্রম ছিল না। ১৮৮০ সালে তাপমাত্রা সংরক্ষণের আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর থেকে ২০১৬ সালই সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হয়েছে।১ অবশ্য ২০০০ সালের পর থেকে প্রতিবছরই তার আগের বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম বছর হিসেবে হাজির হয়েছে। ১৯৯২ সাল থেকে ২০১৪ সাল…

Read More

ক্লাইমেট ক্যাপিটালিজম: গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অব দ্য গ্লোবাল ইকোনমি, পিটার নুয়েল ও ম্যাথু প্যাটারসন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০১০। ১.জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে বহু গবেষণা, ভবিষ্যদ্বাণী ও বিতর্ক হচ্ছে। পৃথিবীর প্রায় সব বিজ্ঞানীই জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যত্ হুমকির বিষয়ে একমত। কিন্তু জীবাশ্ম-জ্বালানিনির্ভর ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে কিছু প্রভাবশালী ব্যবসাপ্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহ পোষণনীতি অনুসরণ করছে। ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তা করে বিদ্যমান নব্য উদারনীতিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই জলবায়ু পরিবর্তনের সমাধান খোঁজারও চেষ্টা করা হয়েছে। যদিও সার্বিক বিচারে আদিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান ব্যবস্থায় এই সংকটের সমাধান পাওয়া দুষ্কর, কিন্তু সংকটের মাত্রা কিছুটা কমানোর লক্ষ্যে নতুন ধরনের এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে…

Read More

কার্ল মার্ক্সে’স ইকোসোশ্যালিজম: ক্যাপিটাল, নেচার, অ্যান্ড দ্য আনফিনিশড ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি—কোহেই সাইতো, মান্থলি রিভিউ প্রেস, নিউইয়র্ক, ২০১৭। ভূমিকা প্রকৃতি বিষয়ে কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ উঠলেই মোটামুটি তিনটি সমালোচনা হয়ে থাকে। প্রথম সমালোচনা হলো মার্ক্স একটি ‘উত্পাদনবাদী’ বা ‘প্রমিথীয়’ দৃষ্টিকল্পের শিকার। এর অর্থ হলো মার্ক্স মানব সংগঠনের উদ্দেশ্য হিসেবে পরিমাপযোগ্য অর্থনৈতিক উত্পাদনশীলতা ও প্রবৃদ্ধিকেই বিশ্লেষণের উপজীব্য হিসেবে ধরে নিয়েছিলেন। এই দৃষ্টিকল্পের অধীনে ভাবা হয় যে উত্পাদনশীল শক্তিগুলোর পুঁজিবাদী বিকাশের ফলে মানুষের উত্পাদনক্ষমতা প্রাকৃতিক বাধাগুলোকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে পারে। এখানে কমিউনিজম বা সাম্যবাদকে দেখা হয় প্রকৃতির ওপর সম্পূর্ণ মনুষ্য আধিপত্য বিস্তারের পুঁজিবাদী চেতনার সম্প্রসারণ ও তা জায়েজ করার অংশ হিসেবে। এ…

Read More

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জন ছাড়িয়ে গেছে। এদিকে, বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছে।

Read More