Author: admin

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, যুদ্ধ চলাকালে ইউক্রেনের ড্রোনের কারণে রাশিয়ার আকাশসীমা ‘সম্পূর্ণ অনিরাপদ’। জেলেনস্কির এই মন্তব্যের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর অভিযোগে অভিযুক্ত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন অভিযান চার বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। মঙ্গলবার রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার আকাশপথ ব্যবহারকারী প্রতিটি বিমান সংস্থা, প্রতিটি বিমা প্রতিষ্ঠান এবং যারা এখনো রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো ব্যবহার করছে— তাদের সবাইকে আমরা সতর্ক করতে চাই, রাশিয়ার আকাশপথ সম্পূর্ণ অনিরাপদ হয়ে উঠেছে।’ তিনি বলেন, ‘ইউক্রেন বেসামরিক…

Read More

বইয়ের প্রচ্ছদ প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত আহমদ রফিকের দেশবিভাগ: ফিরে দেখা  গ্রন্থ পাঠের প্রতিক্রিয়া এবং ইতিহাসের কাছে দায়বদ্ধতা। বাংলাদেশের অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত আহমদ রফিকের লেখা দেশবিভাগ: ফিরে দেখা গ্রন্থটি নিঃসন্দেহে সাম্প্রতিক কালের একটি উল্লেখযোগ্য রচনা। বইটি বাংলা ১৪২০ সনে (২০১৫ ইং) ‘প্রথম আলো বর্ষসেরা’ হিসেবে বিবেচিত হয়েছে। পুরস্কারপ্রাপ্তিই এ ক্ষেত্রে উল্লেখযোগ্য হওয়ার একমাত্র বড় কথা নয়, বইটি নিজগুণেই আলোচিত-সমালোচিত বা মূল্যায়িত হতে পারে। পূর্ববঙ্গ বা বাংলাদেশে দেশভাগ নিয়ে এ ধরনের বৃহত্ মাপের কাজ আগে হয়নি। সত্যিকারভাবে বলতে গেলে, ১৯৪৭ সালের দেশভাগকে মাথায় রেখে সুনির্দিষ্ট করে এই বাংলায় কোনো কাজ হয়নি বললেই সঠিক বলা হয়। পর্যবেক্ষণ বা গবেষণা গ্রন্থ রচনা দূরের…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মতবিনিময় করেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে। স্পিকার বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮…

Read More

মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।

Read More

বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।

Read More

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশ ও ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। কী কারণ তার?

Read More

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি”। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

Read More

বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। রংপুরে সপরিবারে স্কুলশিক্ষক হত্যা মামলায় আটককৃত দুইজন অভিযুক্তের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যায় ৯০০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে নেপালি কর্তৃপক্ষ, নিখোঁজ বেড়ে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছৈছে।

Read More

নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, মাদকের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেই যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আরও পড়ুন মিথানল আমদানি / নেই ফায়ার স্টেশন, মুহূর্তে ‘ছাই হওয়ার ঝুঁকিতে’ তামাবিল বন্দর হাবিবুর রশিদ বলেন, মাদকের ব্যাপারে আমরা এবং আমাদের সরকার কোনোভাবেই ছাড় দেবো না। বরং তাকে আরও বেশি শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। মাদকের…

Read More

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালের খেলোয়াড়দের উপস্থিতি নতুন নয়। তবে পাহাড়ী এই দেশটির ফুটবলারদের বাংলাদেশের লিগে উপস্থিতি ছিলে অনিয়মতিই। গত মৌসুমে সাউথ এশিয়ান দেশগুলোর ফুটবলাররা স্থানীয় কোটায় খেলতে পারবেন বলে বাফুফের নিয়ম করার পর নেপালের খেলোয়াড়দের আবার আসতে দেখা গেছে। এবার তো অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে মাঠে নেপালের খেলোয়াড়দের উপস্থিতিতে। গত মৌসুমে ক্লাবগুলো সাফের কোটায় খেলোয়াড় নিতে পেরেছিল সর্বাধিক ৫ জন। এবার সাবেক ফুটবলারদের সংগঠন খেলোয়াড় কল্যাণ সমিতি দাবি করেছিল এই কোটা যেন বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত বাফুফে কোটা বাতিল না করে কমিয়ে তিনজন করেছে। গত মৌসুমে শীর্ষ তিন ক্লাব মোহমেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসের কোনো…

Read More