Author: admin

আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাহিদা বাড়ছে দ্রুত। বিপরীতে নতুন সাবমেরিন ক্যাবল সংযোগের ক্ষেত্রে রয়েছে সিদ্ধান্তহীনতা। ফলে ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের অবকাঠামোগত সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। খাতসংশ্লিষ্টরা বলছেন, সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে আগামী দশকে দেশের ডিজিটাল অর্থনীতি ব্যান্ডউইথ ঘাটতির কারণে বড় বাধার মুখে পড়বে। প্রাইভেট সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হলে দেশের ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। ইন্টারনেটের দাম ৫০ শতাংশ কমে যাবে। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজিত ‘ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও ভবিষ্যৎ ব্যান্ডউইথ চাহিদা পূরণে নতুন সাবমেরিন ক্যাবলের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালা আয়োজন করে টেলিকম ও টেকনোলজি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিআরএনবি)। কর্মশালায় সংগঠনের…

Read More

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নাকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ওমর সানি। মান্নার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, প্রিয় এই সহকর্মীর শূন্যতা এখনো বাংলা চলচ্চিত্রে অনুভূত হয়। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মান্নাকে নিয়ে একটি ছবি প্রকাশ করেন ওমর সানি। ছবিতে দেখা যায়, অকালপ্রয়াত নায়ক মান্নার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ছেলে। একই ফ্রেমে আছেন ওমর সানির স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও তাদের দুই সন্তান। আরও পড়ুন শাকিব খান নয়, অবশেষে যাকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত ‘আমি জেল থেকে বলছি’ সিনেমার শুটিংয়ে তোলা ছবিটি প্রকাশ করে ওমর সানি লিখেছেন, ‘‌আহ মান্না ভাই, এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি।…

Read More

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। তাতে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের বিষয়টি জানানো হয়েছে। আরও পড়ুন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জুডিসিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদন করা হবে। এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেলের মতো একইভাবে ধাপে ধাপে কার্যকর হবে। এভাবে পর্যায়ক্রমে নতুন বেতন স্কেল বাস্তবায়ন…

Read More

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ই-গভর্নেন্সকে আরও নাগরিককেন্দ্রিক, সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন, শক্তিশালী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো, উন্নত ডিজিটাল সক্ষমতা এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থার সুপারিশ করেছেন আলোচকরা। আজ ‘ই-গভর্নেন্স অ্যাট দ্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস : কারেন্ট স্টেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড ও কানাডার অংশীদারত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এ সংলাপের আয়োজন করা হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সংলাপে সভাপতিত্ব করেন। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উপদলনেতা ক্যাথারিনা ক্যোনিশ উদ্বোধনী বক্তব্য রাখেন। আলোচনায় অংশ…

Read More

বেকারত্বকে দক্ষতায় আর দক্ষতাকে আয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একসঙ্গে ২৫০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, দেশের মধ্যে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এতো সংখ্যক প্রশিক্ষণার্থীকে একসঙ্গে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ঘটনা এটিই প্রথম। এ উদ্যোগের নেপথ্যে রয়েছেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার। তার পরিকল্পনা ও উদ্যোগে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় তরুণদের অনলাইন ভিত্তিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজের সুযোগ তৈরি…

Read More

গাজীপুর জেলা সদরে আজ সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টাঙ্গাইল সড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম বেগম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বাসন থানার…

Read More

ক্রীড়া কূটনীতির মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে ঢাকায় দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ও ২৯ আগস্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে দুই দিনব্যাপী এ আয়োজন হয়। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্পোর্টস ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ২০২৬’-এর উদ্বোধনী আয়োজন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গেমসের উদ্বোধনকালে তিনি বলেন, ‘মানুষের মধ্যে আস্থা ও বোঝাপড়ার ভাষা হিসেবে খেলাধুলা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আয়োজন আমাদের আন্তর্জাতিক অংশীদার ও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথাগত কাঠামোর বাইরে খোলামেলা আলোচনা…

Read More

স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের ১৭ সদস্যের স্বাস্থ্য পেশাজীবী প্রতিনিধি দল চীনের কুনমিংয়ে বিশেষায়িত ১৪ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘৫ম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড হেলথ প্রফেশনাল এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম’ গত ৩০ আগস্ট শুরু হয়েছে এবং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ইউনান প্রদেশ সরকারের পররাষ্ট্র কার্যালয় এবং কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিক চিকিৎসা পদ্ধতি, হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিনিধি দলের…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। এই ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন। আজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (https://results.nu.ac.bd) ফলাফল দেখতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম…

Read More

কিশোরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত সকলের…

Read More