Author: admin

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটাই তাঁর প্রথম সফর। সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও এলাকার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতির আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁও জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তার সফরের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ…

Read More

ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন’-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। যা নারী ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক এক পদক্ষেপ। আজ (বুধবার) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্কিং গ্রুপ অন উইমেন অ্যান্ড স্পোর্টস’-এর পক্ষে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন সংস্থাটির মহাসচিব লিসা ও’ কিফ এমবিই।স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন’ – এ স্বাক্ষরের মাধ্যমে নারী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ক্রীড়া ক্ষেত্রে নারীদের সমান…

Read More

ভারতের সঙ্গে মর্যাদা, পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও উভয় দেশের জনগণের কল্যাণের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে উপেক্ষা করি না। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যার সঙ্গে যে পদ্ধতিতে সম্পর্ক তৈরি করা সম্ভব, আমরা তা করতে চাই।’ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই দুই…

Read More

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়ন আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।’ তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় তৈরি করা পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাতকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। এর ফলে দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। আজ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের…

Read More

র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। র‌্যাবের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এর কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। অভিযানে তথ্য দিয়ে সহযোগিতার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য দাতাদের পরিচয় গোপন রাখা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত সময়ের মধ্যে প্রশমিত হবে বলে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা…

Read More

এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল। এ কথা বলেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখনও সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, ৩ সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁকে অমানসিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, কিন্তু আমাদের প্রিয় নেতা নিজেই বলেছেন তিনি…

Read More

বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ব্রিটিশ-ইসরাইলি একটি তেল প্রকল্প বন্ধের দাবিতে মঙ্গলবার আর্জেন্টিনার কয়েকটি সংগঠন আদালতে মামলা করেছে। আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘লাস মালভিনাস’ নামে অভিহিত করে। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটিকে ব্রিটেনের নিয়ন্ত্রণ থেকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। মামলাটি করা হলো এমন এক সময়ে, যখন এর মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান পুনর্বিবেচনা করার বিষয়টিকে তিনি নাকচ করছেন না। আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি আর্জেন্টিনার জন্য ‘পবিত্র’ বিষয় হিসেবে…

Read More

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালতে আপিল শর্তে বিদিশার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। এর পরের দিন ২৬ আগস্ট বিদিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার আইনজীবী আপিল শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন…

Read More