Author: admin

প্রত্যেক গুমের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আগামীকাল ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ সামনে রেখে আজ চিফ প্রসিকিউটর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ গুম-খুনের শিকার হয়েছে। যারা গুমের শিকার এবং যারা এখন পর্যন্ত তাদের পরিবারের সদস্যদের সন্ধান পাননি, সেসব পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই যে, প্রত্যেকটি গুমের ঘটনার ন্যায়বিচার আমরা নিশ্চিত করবো। গুমের মতো অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ…

Read More

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।…

Read More

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকের সুবিধার্থে ‘কৃষক কার্ড’ চালু করেছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে শাক-সবজি চাষ করতে পারেন। এ ক্ষেত্রে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। এনামুল হক এনাম বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক…

Read More

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রিব ছিলাম।’ তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ ও লালন…

Read More

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের আছে। সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। অসিদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ ড্র’র স্বাদ নিয়ে গতরাতে দেশে ফিরেছে টাইগাররা। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টের চারদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারে টাইগাররা। দেশের ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তালহা জানান,…

Read More

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশের বাজার সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে জাপানি কোম্পানিগুলো। এতে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা। সম্প্রতি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতাওকা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা জাপানি বিনিয়োগকারীদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় ছিল। তবে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় কোম্পানিগুলো এখন মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি সুযোগ পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জেট্রোর ২০২৫ অর্থবছরের ‘বিদেশে কার্যরত জাপানি…

Read More

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে। আগামীকাল ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ওই বাণীতে বলেন, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদেরকে গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানাই।’ তিনি বলেন, বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর অপরাধ হচ্ছে— গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স। এটি একটি বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরমতম লঙ্ঘন। বিশেষ করে বিশ্বের…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বাসসকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আষাড়ীচর সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল রাত থেকে মেরামত কাজ করা হয়। ফলে ঢাকা অভিমুখী লেনে গাড়ির চাপ বাড়ে। শনিবার সকাল ১০টার মধ্যে মেরামত কাজ শেষ করা হয়। ফলে সকাল থেকে সেতুর উপর দিয়ে দুই লেনে স্বাভাবিক গতিতে যানচলাচল শুরু হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল হোসেন বাসসকে জানান, সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক…

Read More

নড়াইল জেলায় আজ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে শহরের চৌরাস্তা এলাকায় দলীয় কার্যালয়ে এ যৌথ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ যৌথ প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, জেলা…

Read More

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা। তিনি বলেন, আজ থেকে মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছের চার রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ…

Read More