Author: admin

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বলেন, আজকের তরুণরাই সম্ভাবনাময় বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, মাস্টার্স শেষ করে পিএইচডিতে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা এখন সারা বিশ্বজুড়ে। তাই নিজেদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বিকশিত করতে সহায়ক…

Read More

গোড়ালির চোটের কারণে কার্লোস বালেবা প্রায় তিন সপ্তাহ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পারবেন না। এই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড বস মাইকেল ক্যারিক। তবে ক্যামেরুনের এই মিডফিল্ডারের বিশাল সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত ইউনাইটেড কোচ। ব্রাইটন থেকে ৭ কোটি পাউন্ডে বালেবাকে দলে ভেড়ানোর মাধ্যমে ক্যারিকের মিডফিল্ডের বিকল্প আরও শক্তিশালী হয়েছে। এর আগে আন্দ্রে সান্তোস ও ইউরি টিলেমান্সও দলে যোগ দিয়েছেন। তবে অক্টোবরের আগে বালেবাকে মাঠে দেখা নাও যেতে পারে। আগামী মাসে তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগে মাঠে ফেরার জন্য তাকে সময়ের সঙ্গে লড়াই করতে হবে। রোববার ইপসউইচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, “তার গোড়ালিতে সামান্য সমস্যা রয়েছে। তাই হয়তো…

Read More

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন শুক্রবার নিশ্চিত করেছেন, ২০২৭ সালের পরও ক্লাবটিতে থাকার জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টকে ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন জানান, চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।এ সম্পর্কে কেন বলেন, “প্রথম বৈঠক গত সপ্তাহে হয়েছে।” ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যালন ডি’অরের অন্যতম ফেবারিট। আগামী আগস্টে তার নিজ শহর লন্ডনে এই পুরস্কার দেওয়া হবে। কেন জানান, এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তবে ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই ইংলিশ তারকা জার্মান ক্লাবটিতে তার…

Read More

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজের সূচনা হতে যাচ্ছে আগামীকাল। চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে আগামীকাল রোববার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি ও বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে লালদিয়া কনটেইনার টার্মিনাল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’ ছবি : পিএমও আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে…

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে গঠিত এ কমিটিতে বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিকদের রাখা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, অতীতে ঢাকা শহর যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশে ছিল, তেমনি আজ ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরভবনে ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত ঢাকা শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, ঢাকার ঐতিহাসিক স্থানগুলোর রেপ্লিকা শোভাযাত্রায় প্রদর্শনের মাধ্যমে এসব স্থাপনা এবং রাজধানীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এসব ঐতিহাসিক স্থাপনা ঢাকার গর্ব, একইসঙ্গে দেশেরও গর্ব। নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ‘এই ঢাকা…

Read More

শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারিত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ স্থানীয় সময় সকালে চীনের জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চীন সরকারের আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও মাহদী আমিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে চীনে অবস্থান করছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

Read More

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

Read More

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর চলমান ‘উত্তেজনা বৃদ্ধির’ বিরুদ্ধে বিশ্বকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভোরে কিয়েভে উদ্ধারকর্মীরা ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছিলেন। রাশিয়ার হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আবাসিক ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ৪৫ বছর বয়সী বাসিন্দা মারিয়া আব্রামোভা বলেন, ‘এখানে আগে একটি ভবন ছিল, এখন সেটি আর নেই।’ বিমান হামলার সতর্কসংকেত শুনে তিনি সন্তানদের ঘরে পৌঁছানোর…

Read More