Author: admin

দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র উদ্ধার ৭টি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি রাষ্টীয় সম্পদ জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় দিনাজপুর ৪২বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক এসব প্রত্নসম্পদ সহকারি কাস্টোডিয়ান জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে গতকাল বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিজিবি’র সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানি পণ্য, মাদক দ্রব্য উদ্ধার, মানবপাচার, অস্ত্র এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত বিজিবি সদস্যরা অভিযান…

Read More

কলকাতায় হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের মধ্যে ২ জনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। গতকাল বুধবার রাতে তাদের নিজ এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি বাসস’কে নিশ্চিত করেছেন নিহতদের একজনের পরিবারের সদস্যরা। নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী এবং অপরজন হলেন একই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, গত ৫-৬ দিন আগে সাজু কোমরে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বুধবার তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে তার বাড়িতে খবর…

Read More

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ-আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, ‘আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন থাকলেও সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বজায় রেখে বাংলাদেশ এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে। তবে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে ঢাকা ইতিবাচক মনোভাব ব্যক্ত করবে।’ গত ১৭ আগস্ট রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে…

Read More

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার আজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বন সংরক্ষক ড. মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং…

Read More

চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুল নাহার। সমাজসেবা অফিসার সাঈদ আল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের ৩০জন পেশাজীবীদের এখানে প্রশিক্ষণ দেয়া হবে। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে। প্রতিদিন একেক জন পেশাজীবীকে ১হাজার…

Read More

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলার পর ইসরাইল যে অভিযোগ করেছে, বুধবার তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। ইসরাইলের দাবি, সিরিয়ার ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের জন্য হুমকি তৈরি করছিল। এদিকে যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইসরাইলের এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির মতবিরোধের একটি বিরল উদাহরণ। যুক্তরাষ্ট্র সিরিয়ার নতুন সরকারকে সমর্থন দিয়ে আসছে। ওই সরকারের নেতৃত্বে রয়েছেন সাবেক এক জিহাদি নেতা, যিনি তুরস্কের সমর্থনপুষ্ট। ইসরাইল হামলার দায় সরাসরি স্বীকার না করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বিষয়ে ইসরাইল ও সিরিয়ার মধ্যে একটি সমঝোতা ছিল। কিন্তু সিরিয়া আলেপ্পোর কাছে একটি বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের…

Read More

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সন্তোষজনক। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল এ কথা বলেন কৃষিমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুতও বেশি। সারের কৃত্রিম সংকটের কথা বলে যারা বিভ্রান্তি তৈরি করছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ কৃষি খাতের উন্নয়ন ও…

Read More

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ’র মাস্টারপ্ল্যান কেবল একটি কাগজের দলিল নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরায়নের অঙ্গীকার। মঙ্গলবার (১৮ আগস্ট) অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিএ’র চেয়ারম্যান বলেন, সকলের প্রত্যক্ষ সহযোগিতা ও সচেতনতা ছাড়া এই রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন সমগ্র বাংলাদেশকে একটি মাস্টারপ্লানের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে। ফ্যাসিস্ট সরকারের মতো মেগা প্রকল্পের…

Read More

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাথমিক হিসাবে দেশটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৫৭ কোটি ডলার। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ তথ্য জানিয়েছেন । খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ১০ আগস্ট আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি ছিল প্রায় অর্ধশতাব্দীর মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮৯ জন নিহত, ৪ হাজার ১৮৭ জন আহত এবং ১৪৩ জন নিখোঁজ রয়েছেন। প্রায় ২৭ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ফলে বহু মানুষকে রাস্তায় ও বিভিন্ন পার্কে রাত কাটাতে হচ্ছে। এ ছাড়া কয়েক ডজন হাসপাতাল ও স্কুল ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন,…

Read More