- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
আজ ভোরে চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই (বা চিংহাই) প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুনহুয়াং শহর থেকে ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি গ্রামীণ এলাকায় এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) ভূমিকম্পটির মাত্রা ৫.৬ বলে জানিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবসভ্যতার জন্যও একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশ শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও মানবকল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়েই এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত।’ আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা…
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’ আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের সার্বিক খোঁজ-খবর…
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সম্মুখসারিতে যুদ্ধ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এ অবস্থায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’ কোলসকোভো গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। শুয়ায়েভ বলেন,…
কলম্বিয়ায় গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ক্যালির আবাসিক এলাকা টোরেস দেল লিমোনারে ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের স্বজনদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকেরা। পরে এসব জিনিস শোকাহত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত আইনজীবী মার্লেন নিনো তাঁর বোন ডরিসকে হারিয়েছেন। ধ্বংসস্তূপ থেকে তাঁর বোনের কিছু ছবি উদ্ধার করে দেওয়ায় স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বোনের সঙ্গে নিজের ও পরিবারের অন্য সদস্যদের একটি ছবি দেখিয়ে মার্লেন এএফপিকে বলেন, ‘আমাদের কাছে এখন স্মৃতিগুলোই রয়ে গেছে। এগুলোর আবেগগত মূল্য অনেক বেশি।’ তিনি বলেন, তাঁর অনুভূতিতে একই সঙ্গে ‘আনন্দ, দুঃখ ও নস্টালজিয়া’ কাজ করছে। আরও জীবিত কাউকে…
গ্রিসের একটি দ্বীপে দাবানলে দুইজনের প্রাণহানি হয়েছে। স্পেনে আগুন নেভানোর সময় এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আর জার্মানির সীমান্তবর্তী এলাকায় বেলজিয়াম রেকর্ড দাবানল মোকাবিলা করছে। রোববার ইউরোপের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি বিরাজ করছিল। ঐতিহাসিকভাবে উষ্ণ গ্রীষ্মের কারণে ইউরোপে তীব্র তাপমাত্রা ও অত্যন্ত শুষ্ক পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে দাবানলের ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে এ গ্রীষ্মে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সর্বশেষ পরিস্থিতি: -গ্রিসে দুইজনের প্রাণহানি- দেশটির দমকল বাহিনী জানায়, এথেন্সের কাছে গ্রিসের সালামিস দ্বীপে দুটি দাবানল ছড়িয়ে পড়ায় দুইজন প্রাণ হারিয়েছেন। জনপ্রিয় সৈকতগুলো থেকে কয়েক শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এক কোস্টগার্ড মুখপাত্র এএফপিকে বলেন,…
ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলীয় শক্তিশালী ভূমিকম্পে বাস্তুচ্যুত হাজারো মানুষ সোমবার জরুরি সহায়তার অপেক্ষায় স্কুল, পুলিশ স্টেশন ও সরকারি দপ্তরে আশ্রয় নিয়েছেন। অনেকে খোলা আকাশের নিচেও রয়েছেন। শনিবার ভোরের শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫৩ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন। উদ্ধার কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত ছোট শহর এমবে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত বাড়িঘরে ফিরতে না পারা মানুষের সংখ্যা বেড়ে ১২ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এএফপিকে জানিয়েছে, ফ্লোরেস দ্বীপের কয়েকটি শহরে তারা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। বিএনপিবির মুখপাত্র বার্টন সুয়ার…
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক পরিসংখ্যান দেশটির সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়েছে। তবে একই সঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত পাওয়ায় সোমবার এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এর আগে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারও দরপতনে শেষ হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা হয়েছিল। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনে শ্রমবাজারের গতি কমে আসা এবং মূল্যস্ফীতি কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যায়। তবে মূল্যস্ফীতি এখনো ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। বাজারের এই আচরণকে অনেকেই ‘খারাপ খবরই ভালো খবর’ হিসেবে দেখছেন। অর্থাৎ অর্থনীতি দুর্বল হলে ফেড…
জার্মান সীমান্তের কাছে দুর্গম একটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় ছড়িয়ে পড়া বেলজিয়ামের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রোববার অগ্নিনির্বাপণ বিমানের সঙ্গে যোগ দেন স্থানীয় কৃষকেরাও। পানি বহনকারী ট্রাক্টর নিয়ে তারা আগুন নেভাতে অগ্নিনির্বাপণকর্মীদের সহায়তা করেছেন। ভয়াবহ এই দাবানলে সংরক্ষিত এলাকার বিশাল অংশ পুড়ে গেছে। দুই দিন আগে হাই ফেনস পার্কে আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে আগুন প্রায় ৩ হাজার হেক্টর (৭ হাজার ৫০০ একর) এলাকায় ছড়িয়ে পড়েছে। জলাভূমি, পিটভূমি ও পাইনবনে ঘেরা এই এলাকা পর্যটক ও পথচারীদের কাছে অনেক জনপ্রিয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। এলাকার অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান লুক বুরেত সতর্ক করে বলেছেন, ‘আমরা যদি আগুন নিয়ন্ত্রণে আনতে না পারি,’…
