Author: admin

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সিদ্ধান্তেই খোলা ও বন্ধ হবে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

Read More

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস দ্বীপের কাছে শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের এলাকা নাগেকেও রিজেন্সির বাসিন্দারা দ্রুত উঁচু জায়গায় চলে গেছে। এ সময় সমুদ্রের পানি হঠাৎ সরে যেতে দেখা যায়। এটি আসন্ন সুনামির একটি সম্ভাব্য লক্ষণ। পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। মার্কিন ও ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগভীর ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলের অদূরে, উপকূলীয় শহর এন্ডে থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রাথমিক ভূমিকম্পের পর একই…

Read More

এক সময় রূপকথার গল্প শুনিয়ে, ছড়া কেটে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো। এখন আর সেই দিন নেই। আজকাল শিশুদের ভোলানো হয় মোবাইলে কার্টুন কিংবা গেমসের মাধ্যমে। ফলে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে এসব শিশু। এখন শিশুদের খেলনার তালিকায় প্রথমেই রয়েছে মোবাইল ফোন। শিশুর বায়না পূরণে মোবাইলে গেমস দেখা বা গান শোনা যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্বসহ চোখে ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষ করে শহরে খেলাধুলার মাঠের স্বল্পতায় ঘরে আবদ্ধ থাকায় মোবাইলের প্রতি আরও নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক বাবা-মা বাচ্চাদের আবদারে স্মার্ট ফোন কিনে দিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কোমলমতি শিশুদের…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৯৮ রান। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর প্রথম দিন ১ উইকেটে ৯৬ রান এবং দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা। তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ৭৫ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩ রান নিয়ে খেলতে নেমে ১৪ রানে থামেন হাসান মাহমুদ। আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ হাফ-সেঞ্চুরির তুলে সাজঘরে ফিরেন। ৫ চার ও…

Read More

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও…

Read More

প্রচণ্ড গরমে আগুনের ওপর ফুটতে থাকা কড়াই থেকে খেজুর তুলে নিচ্ছেন মুহাম্মদ ইদরিস। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এ কাজ আরও কঠিন হয়ে উঠছে বলে জানান শ্রমিকরা। সিন্ধুতে খেজুরের মৌসুম শুরু হয় জুলাইয়ে। এ সময় প্রদেশটির তাপমাত্রা নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। শ্রমিকরা সূর্য ওঠার আগেই কাজ শুরু করেন। দিনের কাজ কয়েকটি ছোট পালায় ভাগ করে নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গরম তাদের কাবু করে ফেলে। পাকিস্তানের খাইরপুর থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খেজুরগাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খাইরপুর জেলায় শ্রমিকদের কঠিন রুটিনের মধ্যে রয়েছে গাছ থেকে ফল সংগ্রহ ও সেদ্ধ করা। দেশটির অর্ধেকেরও বেশি খেজুর উৎপাদন হয় এই জেলায়। এখানকার…

Read More

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি-সংক্রান্ত সর্বশেষ তথ্যের পর ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার বাড়াবে—এমন আশঙ্কা কমে যাওয়ায় শুক্রবার এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে সূচক বেড়েছে। এদিকে তেলের দাম আরও কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওয়াল স্ট্রিটেও আগের দিনের ইতিবাচক প্রবণতার প্রভাব এশিয়ার বাজারে পড়েছে। যুক্তরাষ্ট্রের জুলাইয়ের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার চেয়ে কম এবং উল্লেখযোগ্যভাবে ধীরগতিতে বাড়ার তথ্য প্রকাশের পর এসঅ্যান্ডপি ৫০০ রেকর্ড উচ্চতায় এবং নাসডাক জুনের পর সর্বোচ্চ অবস্থানে দিন শেষ করে। এই তথ্যের পর আগামী মাসের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে— এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রকাশিত ভোক্তা মূল্যসূচক এবং গত শুক্রবার প্রকাশিত…

Read More

অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী দল ‘ওয়ান নেশন’-এর মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুক্রবার এক বক্তৃতায় বহুসংস্কৃতিবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বহুসংস্কৃতিবাদকে ‘অস্ট্রেলিয়ার একমাত্র চিরন্তন রূপ’ হিসেবে অভিহিত করবেন। মালয়েশিয়ায় জন্ম নেওয়া ওং হলেন ফেডারেল মন্ত্রী হওয়া প্রথম এশীয়-অস্ট্রেলীয়। সিডনির লোয়ি ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় তিনি অস্ট্রেলিয়াকে বিভক্ত করার চেষ্টাকারী ‘বাইরের ও ভেতরের শক্তিগুলো’ সম্পর্কে সতর্ক করবেন। একই সঙ্গে ব্যবসা ও খেলাধুলায় শরণার্থীদের সাফল্যের কথা তুলে ধরবেন। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জনশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার অর্ধেক মানুষ হয় বিদেশে জন্মেছেন, নয়তো তাদের বাবা-মায়ের অন্তত একজন বিদেশে জন্মেছেন। এএফপির কাছে আসা বক্তব্যের ওই লিখিত কপিতে…

Read More

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়টি সপ্তাহান্তে তীব্র বাতাস, বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে অবস্থানরত ঝড়টি বর্তমানে আরও শক্তিশালী হচ্ছে। হাওয়াই অঙ্গরাজ্যের বিগ আইল্যান্ডের কাছে পৌঁছানোর সময় এটি হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার)। তবে দমকা বাতাসের গতি আরও বেশি। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বিগ আইল্যান্ডের কোনো কোনো এলাকায় ঝড়টির প্রভাবে ২৫ ইঞ্চি (৬৩ দশমিক ৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় হাওয়াইয়ের…

Read More

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার জানিয়েছেন, গত মাসে তার দেশের ওপর আরোপ করা শুল্ক থেকে অব্যাহতি চেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন। আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, তিনি যেন পুরোপুরি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করেন। অন্তত শুল্ক যেন আর না বাড়ানো হয়।’ সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে গত মাসে অস্ট্রেলিয়ার ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। একইভাবে আরও ৫৯টি দেশের ওপরও শুল্ক আরোপ করা হয়েছিল। আলবানিজ বলেন, ট্রাম্পের সঙ্গে তার কথোপকথন ছিল ‘উষ্ণ ও ফলপ্রসূ।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট অস্ট্রেলিয়াকে ওই শুল্ক…

Read More