Author: admin

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন শেষে আজ দেশে ফিরেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট, এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ইউএনমিস ও ইউনিসফা মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের…

Read More

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের কাছে নিরাপত্তা মহড়া চালিয়েছে। এ এলাকাতেই হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্র সক্রিয়। এটিকে গত মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে সিনালোয়া মাদক পাচারকারী অপরাধচক্র ও জালিস্কো নিউ জেনারেশন মাদক পাচারকারী অপরাধচক্রসহ আরও কয়েকটি মাদকচক্রকেও একইভাবে তালিকাভুক্ত করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যরা এই নিরাপত্তা মহড়ায় অংশ নেয়। অন্যদিকে মেক্সিকোর পক্ষ থেকে সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা অংশ নেয়। দুই দেশের বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক যান রিও গ্রান্ডে নদীর…

Read More

লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। সোমবার ন্যাটোর বাল্টিক আকাশসীমা নিরাপত্তা মিশনে মোতায়েন ফরাসি যুদ্ধবিমান লাটভিয়ায় একটি ড্রোন ভূপাতিত করে। দেশটির ওপর ন্যাটোর দ্রুত সাড়াদানকারী বাহিনীর কোনো বিচ্ছিন্ন ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম। লাটভিয়ার রাজধানী ও বৃহত্তম শহর রিগা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। লাটভিয়ার সশস্ত্র বাহিনী এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, হুমকি এখন আর নেই। মিত্রবাহিনীর যুদ্ধবিমান ন্যাটোর সদস্য দেশটির আকাশসীমায় ঢুকে পড়া চালকবিহীন আকাশযানটি সফলভাবে ধ্বংস করেছে। মঙ্গলবার কর্মকর্তারা এএফপিকে জানান, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন খুঁজে পায়।…

Read More

জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিপাতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ রাতভর নারিতা বিমানবন্দরে আটকা পড়েন। সড়ক ও রেল যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে টানা ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতা জারি এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। চিবা অঞ্চলের জন্য প্রথমবারের মতো সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র। চিবা প্রিফেকচারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে ৬০ বা ৭০ বছর বয়সী এক পুরুষ ব্যক্তি রয়েছেন। তাকে প্লাবিত সড়কের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া ৬৬ বছর বয়সী এক নারী পানিতে ডুবে যাওয়া গাড়ির ভেতর আটকা পড়ে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনারকে ইসরাইলে পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর আগে জানায়, ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়া বিষয়ক তার ঘনিষ্ঠ মধ্যস্থতাকারী কুশনার আগামী সপ্তাহে ইসরাইল ও মিসরে যাবেন। সেখানে তিনি গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সপ্তাহের শেষে ঘোষণা দেন, গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের সর্বশেষ পরিকল্পনার বিরোধিতা করছেন তিনি। কুশনারকে ইসরাইলে পাঠানোর বিষয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনের বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে নাম প্রকাশ…

Read More

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল লুইস শহরের কাছে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বড় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন থেকে ছেড়ে যায়। স্থানীয় সময় বিকেল ৪টার কিছুক্ষণ আগে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে অন্তত তিনটি বগি উল্টে পড়ে থাকতে এবং সেখানে জরুরি চিকিৎসাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে উপপ্রধান প্যারামেডিক কর্মকর্তা মাইকেল ব্র্যাডফিল্ড বলেন, হাসপাতালে নেওয়া ২০ জনের মধ্যে বিভিন্ন…

Read More

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ শুক্রবার ভোরে ক্ল্যাকটনের উপনির্বাচনের ভোট গণনা চলাকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। এ সময় এসেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রায় হয়ে গেছে এবং এটি একটি বড় জয়। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আমরা যত ভোট পেয়েছিলাম, এবার তার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছি।’ অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি সম্প্রচার করা হয়।

Read More

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘এটি এমন এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতা হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি। আগামী সপ্তাহে এ বিষয়ে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। বেসেন্ট রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হরমুজ প্রণালীতে অব্যাহত অবরোধের কারণে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।’ তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ হবে দুই দিক থেকে— একদিকে আর্থিক চাপ সৃষ্টি করা হবে, অন্যদিকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করা হবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের…

Read More

দেশের জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে পরিবেশসম্মত, নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পখাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় এ গুরুত্বারোপ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সংশ্লিষ্ট শিল্পের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা দু’টির আয়োজন করা হয়। সভায় জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, শ্রমিকের নিরাপত্তা,…

Read More

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বুধবার দেশের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ‘সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের’ নিন্দা করেছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। একই দিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে ‘সব বাড়িঘর ধ্বংস করছে।’ সালাম বলেন, ইসরাইলের ‘হামলা, অনুপ্রবেশ, ধ্বংসযজ্ঞ এবং বাড়িঘর, অবকাঠামো, সরকারি ভবন ও উপাসনালয়ের সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ’ আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের নীতি ও বিধানের গুরুতর লঙ্ঘন। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, গ্রাম ও শহরগুলো ‘পুরোটাই সামরিক স্থাপনা’-এমন দাবি কোনো যুক্তির ভিত্তিতে টেকে না। এগুলো ধ্বংস করা, বাসিন্দাদের উচ্ছেদ করা এবং তাদের ফিরে যেতে বাধা দেওয়ার অজুহাত হিসেবেও এ দাবি ব্যবহার করা…

Read More