- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইল এলপিজি ফিলিং স্টেশনে বেআইনি ও ঝুঁকিপূর্ণভাবে গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিল করায় এক ফিলিং স্টেশন মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের লাইসেন্স বা আইনগত অনুমোদন ছাড়াই ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ উপায়ে বাসাবাড়ির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করে আসছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদগঞ্জ থানা-পুলিশকে সঙ্গে নিয়ে…
দিনাজপুরে পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদয়ের ৩ দিন ব্যাপী ৫২তম মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা উৎসব গতকাল রোববার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর শহরে আনন্দ সাগর পাড়ে অবস্থিত বলো বম মন্দিরে শিবলিঙ্গে ভক্তদের পানি ঢালা এবং আগত ভক্তদের পানি সংগ্রহ করার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তদের অংশ গ্রহণে তাদের মহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মন্দিরের পুরোহিত ঠাকুর জগন্নাথ ব্রহ্মচারী বাসস’কে বলেন, দেশ ও মানুষের শান্তি-মঙ্গল এবং শিব ঠাকুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রতি বছর ঝুলন যাত্রা থেকে রাখি পূর্ণিমার মধ্যবর্তী সোমবার তিথিতে এ উৎসব সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদয়ের…
উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া আয়োজনের কয়েক ঘণ্টা আগে এসব মহড়ার মাত্রা কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই মহড়াকে ‘অযথাযথ ও বৈরী’ হিসেবে উল্লেখ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সোমবার শুরু হওয়া বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার আগে ট্রাম্পের এমন মন্তব্য দীর্ঘদিনের সামরিক জোট নিয়ে তাঁর ভিন্ন অবস্থানেরই ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে তাঁর প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে আলোচনার বিষয়টিও তিনি স্মরণ করেন। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই দক্ষিণ…
গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, মিসরে সংগঠনটির এক নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর তারা এই আহ্বান জানিয়েছে। বিবৃতিতে হামাস বলেছে, তারা বোর্ড অব পিস ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি ইসরাইলকে চাপ দিয়ে শান্তিচুক্তির প্রথম ধাপের অধীনে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরাইলের সব ধরনের চুক্তি লঙ্ঘন বন্ধ করা, হত্যাকাণ্ড ও সামরিক অভিযান থামানো এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের রূপরেখা অনুমোদন করার জন্যও ইসরাইলের ওপর…
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় আরও এক-তৃতীয়াংশ রুশ প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস । সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্ট এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ২০২২ সালে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। ডি ভেল্টকে কাল্লাস বলেন, ‘শরৎকালের জন্য আমি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ব্যাপক নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করছি।’ তিনি বলেন, প্রস্তাবটি অনুমোদিত হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও সংস্থার মোট সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়ে যাবে। ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ…
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের উত্তরে পাহাড়ি এলাকায় রোববার একটি বাস উল্টে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। দেশটির দমকল বাহিনী এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত আরও দুজনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নয়জন নারী ও এক কন্যাশিশুও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রিও ডি জেনেইরোর দমকল বিভাগ জানিয়েছে, রোববার ভোরে পাহাড়ি শহর পেট্রোপোলিসের কাছে এই দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের মাটি খননের কাজ করতে হয়েছে। ঘটনাস্থলে মোট ৪৯ জনকে পাওয়া গেছে। তাদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্রাজিলে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি।’ তিনি বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হবে। ট্রাম্প এই চুক্তিকে ‘একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্টেশন নির্মাণ করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। তিনি বলেন, মোংলা নদীর উপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ অক্টোবরে শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আজ রোববার তাকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মোংলা বন্দরে নতুন জেটি…
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে চোখে চোখে রাখতে হবে, অতীত বিবেচনা করেই ভবিষ্যতে তারা কী করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোন বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মত তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।’ আজ রোববার বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন…
ভেনেজুয়েলায় শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে জাতীয় পুনর্গঠনে বা পুনর্মিলনের লক্ষ্যে যে আলোচনা চলছে, এই বন্দি মুক্তিকে সেই আলোচনায় অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ‘শান্তি ও গণতান্ত্রিক সহাবস্থান কর্মসূচির’ আওতায় এসব বন্দিকে কারাগারে না রেখে বিকল্প ব্যবস্থায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। রাজধানী কারাকাসের কাছে এল রোদেও-১ কারাগারের বাইরে এএফপির সাংবাদিকরা সাবেক বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখেছেন। কয়েকজন স্বজন তাদের প্রিয়জনের মুক্তির আশায় মাসের পর মাস কারাগারের বাইরে অবস্থান করছিলেন। রুথ মোলেরোর ছেলে ও ভাগনে…
