- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
শেরপুর জেলার নালিতাবাড়ীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারি রিং জালের ব্যবহার বাড়ছে। ফলে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ ও রেণু পোনা। এমন গোপন সংবাদে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে নালিতাবাড়ী…
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থায়নে জড়িত একটি কথিত নেটওয়ার্কের বিরুদ্ধে বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) সঙ্গে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছে ওয়াশিংটন। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর সন্ত্রাসী সংগঠন হিসেবে আইনি পরিচয়ে সংশোধন এনে উল্লেখ করা হয়েছে যে, সংগঠনটি ‘ইরানি সরকারের স্বার্থে এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অধীনে’ কাজ করে। বিশেষ করে আইআরজিসির কুদস ফোর্সের অধীনে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয় বলে দাবি করা হয়েছে। ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র যখন ভূমিকা রাখছে, তখনই হিজবুল্লাহর পরিচয়ে এই পরিবর্তন আনা হলো। ইসরাইল…
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : বাসস পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথবাক্য…
ভেনেজুয়েলার একটি খ্যাতনামা সংগীত প্রতিষ্ঠানকে ৫ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশটির কংগ্রেসের মাধ্যমে এই অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই অর্থের একটি অংশ দিয়ে ‘এল সিস্তেমা’ নামে পরিচিত ভেনেজুয়েলার বিখ্যাত ফুন্দাসিওন সিমন বলিভার মিউজিক ফাউন্ডেশন একটি শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচিতেও এই অর্থের মাধ্যমে সহায়তা করা হবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এল সিস্তেমা ভেনেজুয়েলায় সংগীত ও শিল্পকলার শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই দুর্বল…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত…
রাজপরিবারের সক্রিয় সদস্যের দায়িত্ব ছাড়ার ছয় বছর পর কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। বুধবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানায়। বিস্ময়কর এ সিদ্ধান্তের কথা জানিয়ে ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ বলেছে, রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তার স্ত্রী মেগান ‘মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, তারা লন্ডনের বাইরে অবস্থিত বলে একটি ব্যক্তিগত, রাজপরিবারের সঙ্গে সম্পর্কহীন বাসভবনে উঠবেন।’ লন্ডন থেকে বার্তা সংস্থা এ্এফপি এ খবর জানিয়েছে। বিবিসিসহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দম্পতির দুই সন্তান প্রিন্স আর্চি (৭), ও প্রিন্সেস লিলিবেট(৫), সেপ্টেম্বরের শুরুতে নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য ইতোমধ্যে একটি ব্রিটিশ স্কুলে ভর্তি…
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে দেশের ৬৪ জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৩৮০ কোটি ৭৮ লাখ ১১ হাজার ৩৭৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়। অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে মোট ৩৮৭ কোটি ৮১ লাখ ৯২…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি এ বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। প্রথম মেয়াদে পরমাণু শক্তিধর দেশটির নেতার সঙ্গে গড়ে তোলা সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ উদ্যোগ। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমের সঙ্গে ‘ভালো সম্পর্ক রাখা’ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার কাছে এখন ৫৭টি ‘অত্যন্ত শক্তিশালী’ পারমাণবিক অস্ত্র রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে, কিমকে নিয়ে ট্রাম্পের হঠাৎ আগ্রহ এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এশিয়ার মিত্রদের উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে ইরান যুদ্ধ থমকে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প পররাষ্ট্রনীতিতে একটি সাফল্য অর্জনের চেষ্টা করছেন…
শিল্প ও উৎপাদন খাতের সর্বাধুনিক প্রযুক্তি ও অটোমেশনের সম্ভাবনা ছড়িয়ে দিতে বগুড়ায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৭ম আইএমএমইই ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো-২০২৬’। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জামিলনগরের করতোয়া কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল। তালল অ্যাগ্রোর ‘চিকস ফুডস’-এর নিবেদনে এবং আইবিইপিএল-এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী ২০, ২১ ও ২২ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল বগুড়াকে উত্তরবঙ্গের মূল ‘ইন্ডাস্ট্রিয়াল…
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) মেশিনটি আবারও চালু হয়েছে। সরকারি উদ্যোগে মেশিনটি সচল হওয়ায় এখন থেকে তুলনামূলক কম খরচে সেবা পাবেন রোগীরা। বেসরকারি ল্যাবে একটি এমআরআই পরীক্ষায় ১৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, একই পরীক্ষা এখন জেনারেল হাসপাতালে করা যাবে মাত্র ৩ হাজার টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন ধরনের আঘাত কিংবা জটিল রোগের ক্ষেত্রে রোগীর এমআরআই করার প্রয়োজন পড়ে। সরকারি হাসপাতালটিতে কোটি টাকায় কেনা এই মেশিনটি দীর্ঘদিন অচল থাকায় রোগীদের বাধ্য হয়েই বেসরকারি ল্যাবে এই পরীক্ষা করাতে হতো। ব্যয়বহুল হওয়ায় অনেক গরিব রোগী এমআরআই করাতে সংকটে পড়ে যেতেন। সরকারি হাসপাতালে এই…
