- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ আজ ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। জাদুঘরে পৌঁছালে জাদুঘরের মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন তাঁরা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন। তারা ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পটভূমি, ঘটনাপ্রবাহ এবং আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। ছবি: বাসস পরিদর্শনকালে জাদুঘরের…
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সচেতনতার অভাবে বাংলাদেশে অসংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। এর মধ্যে তামাক ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের অন্যতম কারণ হয়ে মানুষের অকালমৃত্যু ডেকে আনছে। নতুন প্রজন্মের সুরক্ষায় ঘরে ঘরে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। আজ বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাকের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের…
বিদ্যমান ২০ টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ও ২০ তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে নতুল স্কেলে বেতন কার্যকর হবে। দীর্ঘ ১২ বছর পর এই নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন…
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ২০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সফরে তিনি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সুলতান টি স্টেটও পরিদর্শন করেন। সোমবার (৩১ আগস্ট ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামে অবস্থিত সুলতান টি স্টেটে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পৌঁছালে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে রাষ্ট্রদূত চা বাগানের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সমতলের মাটিতে চা চাষের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। চা বাগানের সৌন্দর্য ও সমতলে চা চাষের সম্ভাবনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত…
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। আরও পড়ুন নারায়ণগঞ্জসহ…
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর পানি বাড়তে থাকায় পাকা সড়ক ডুবে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এতে পদ্মার চরাঞ্চলে অবস্থিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর, দাদপুর, চকরাজাপুর, কালিদাসখালীসহ ১৫টি চরের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে চকরাজাপুর-খয়েরহাট খেয়াঘাট সড়কের মাঝামাঝি এলাকায় পাকা সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে চকরাজাপুর-খয়েরহাট সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কের ওপর হাঁটুসমান পানি জমেছে। ফলে পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চরাঞ্চলের মানুষকে। পানি আরও বাড়লে চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়িতে পানি ঢোকার…
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে। আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বেশ কিছু…
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মাঝে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে ইমামদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আজ (শনিবার) চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নামাজের ইমাম হলেই হবে না; তাদের মুত্তাকিদের ইমাম হওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য নিজেদের জীবনেও তাকওয়া, সততা, ন্যায়পরায়ণতা ও আমল প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে হলে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলের (দ.)…
ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারি মামলা নিরসন হবে। নতুন এই ডিজিটাল সার্ভে ব্যবস্থা চালু হলে ভূমিসংক্রান্ত জালিয়াতি চিরতরে বন্ধ হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন। আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে…
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম সেমিফাইনালে কাল ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরমেন্স(এইচপি) একাদশ। ডারউইনের গার্ডেন্স ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। একই দিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। দুই সেমিফাইনাল শেষে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শুরু হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল- অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, বাংলাদেশ এইচপি, ভিক্টোরিয়া সিএ একাদশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা…
