Author: admin

একচেটিয়া ব্যবসা আইন লঙ্ঘনের অভিযোগে চীনের বৃহত্তম অনলাইন ভ্রমণ সেবা প্রতিষ্ঠান ট্রিপ ডটকম গ্রুপকে ৭৬৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা। চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে, প্রতিষ্ঠানটির কাছ থেকে ৫.১৮ বিলিয়ন ইউয়ান জরিমানা ও অবৈধভাবে অর্জিত অর্থ জব্দ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। একচেটিয়া ব্যবসার অভিযোগে চীন এর আগেও বড় প্রযুক্তি ও ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ২০২০ সালের শেষ দিকে প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবার বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও পদক্ষেপ উল্লেখযোগ্য। চীনের রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসএএমআর) জানুয়ারিতে ট্রিপ ডটকম গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ‘অ্যান্টি-মনোপলি আইন লঙ্ঘন…

Read More

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এএফপিকে বলেন, ‘জাহাজটির নাবিকরা এর আগে অন্তত চারবার অবরোধ অতিক্রমের চেষ্টা করার পর আমরা সেটিতে গুলি চালিয়ে অচল করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ক্রুদের বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। পরে ঘটনাস্থলে থাকা মার্কিন বাহিনী জাহাজের ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়। জাহাজটি এখন আর ইরানের দিকে যাচ্ছে না।’

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে বড় ধরনের হামলা চালানোর বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এদিকে, সৌদি আরব ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানোর পর নতুন করে শুরু হওয়া সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকছেন। কারণ, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ‘গুরুত্ব সহকারে’ অংশ নিচ্ছে। এর আগে যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে তিনি ক্রমেই অসন্তুষ্ট হয়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেনÑএমন খবর ছড়িয়েছিল। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এখনো তা করিনি। দেখুন, আমরা…

Read More

ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার শহরের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত একজন ৪৯ বছর বয়সী পুরুষ। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান ‘শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’ কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর এসব হামলা হলো। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর শনিবার সকালে…

Read More

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এ ঘোষণা দেন। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আইসিসির চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্তের ঘোষণা এলো। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের ‘দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের’ কথা জাতিসংঘকে জানিয়েছে কারাকাস। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্লাসেন্সিয়া বলেন, ‘ভেনেজুয়েলা মনে করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কাজ আফ্রিকা ও…

Read More

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সকাল সোয়া ১১ টায় ঢাকার নভোথিয়েটারে দু’দিন ব্যাপী এ সামিটের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকাল ১০টায় ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়৷ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। ছবি : পিএমও ‘বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার…

Read More

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নদের বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দু’টি ইঞ্জিন চালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দু’টি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদের খর স্রোতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায়…

Read More

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরাইলের তীব্র আপত্তি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে ভলকার তুর্কের মেয়াদ আরও চার বছরের জন্য নবায়ন করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাব অনুযায়ী, সাধারণ পরিষদে ১৪৪টি দেশ পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকার মাধ্যমে তুর্কের মেয়াদ নবায়নের অনুমোদন দেওয়া হয়। নতুন মেয়াদ শুরু হবে ২০২৬ সালের ১২ অক্টোবর থেকে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়ার পক্ষ থেকে তুর্কের মেয়াদ মাত্র কয়েক মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখার বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, তা বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়। একইভাবে ভোট স্থগিত রাখার যুক্তরাষ্ট্রের অনুরোধও গ্রহণ করা হয়নি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও…

Read More

বাগেরহাট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে সরকারি পুকুরগুলো সংস্কার করে সংরক্ষিত মিঠা পানির আধার হিসেবে গড়ে তোলা হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদ সুপেয় পানির সুবিধা পায়। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলীয় রামপাল ও মোংলা এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র…

Read More

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে নাসাকে স্পেনে অবস্থিত তার তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্রের একটি থেকে শুক্রবার কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাসার একজন মুখপাত্র এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ‘দাবানল এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে চলে গেছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি জানা যাবে।’ সংস্থাটি আরও জানায়, কেন্দ্রটির সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এমডিএসসিসি নাসার ‌ডিপ স্পেস…

Read More