- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
ভয়াবহ ভূমিকম্পের এক মাস পর শুক্রবার ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এবং রাজধানী কারাকাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের তানাগুয়ারেনা এলাকায় ধসে পড়া একটি ভবনের সামনে উদ্ধারকর্মী এবং নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা পরিবারের সদস্যরা উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রেখে এই নীরবতা পালন করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২০৪) নীরবতা পালনের আগে এক নারী অস্থায়ী স্মৃতিবেদির সামনে প্রার্থনা করেন। খেলনা দিয়ে সাজানো ওই স্মৃতিবেদির সামনে তিনি হাতে জপমালা নিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। গত ২৪ জুন আঘাত…
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি বাহিনী ইয়েমেনের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। শুক্রবার সৌদি আরব ইয়েমেনের হোদেইদা অঞ্চলে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর আগে হুথিরা বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে এবং সৌদি জাহাজে হামলার দাবি করে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, সৌদি হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, এই নতুন উত্তেজনা সেই যুদ্ধেরই আরেকটি নতুন…
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝে সতর্কতার সঙ্গে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে, শরীরে সাধারণ জ্বর হলে শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা উচিত। জ্বরের সঙ্গে মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং গায়ে রেশ দেখা দিলে তা ডেঙ্গু জ্বর হওয়ার লক্ষণ। এই ধরনের লক্ষণ দেখা দিলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ না খাওয়া পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান চাবিকাঠি হলো সতর্কতা ও জনসচেতনতা। এডিস…
১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগের পাঁচ দশকেরও বেশি সময় পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নারীরা নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করছেন। একসময় সহায়ক দায়িত্বে সীমাবদ্ধ থাকা নারী পুলিশ সদস্যরা এখন বাহিনীর প্রতিটি স্তরে দায়িত্ব পালন করছেন। কমিউনিটিতে টহলরত কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা পর্যন্ত সব পর্যায়েই তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বাসসকে বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে নারী পুলিশ সদস্যরা কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রতিটি স্তরে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, ‘কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রতিটি পর্যায়ে নারীরা অর্পিত দায়িত্ব…
আগামী মাসে অনুষ্ঠিতব্য এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ, আয়োজক টেনিস কানাডা এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব টেনিসের ব্যস্ত সূচির মধ্যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ- দুজনেই চলতি মাসের শুরুতে উইম্বলডনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ইতালির সিনার পুরুষদের একক শিরোপা জিতেছেন, আর সার্বিয়ার জোকোভিচ পৌঁছেছেন সেমিফাইনালে। এক বিবৃতিতে সিনার বলেন, “আমার দল নিয়ে সব দিক সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ…
জাতীয় দলের নতুন কোচ হিসেবে মার্ক ফন বোমেলকে নিয়োগ দিয়েছে বেলজিয়াম। রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশন (আরবিএফএ) এই তথ্য নিশ্চিত করেছে। ৪৯ বছর বয়সী ডাচ ফন বোমেল ফ্রেঞ্চম্যান রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে রেড ডেভিলসদের বিদায়ের পর রুডি গার্সিয়া কোচের পদ থেকে সরে দাঁড়ান। আরবিএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের সাথে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি করেছে।’ ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত শক্তিশালী নেদারল্যান্ডস দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আপসহীন মিডফিল্ডার ছিলেন মার্ক ফন বোমেল। বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াকে তিনি ‘বড় সম্মান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমার ওপর আস্থা রাখার…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’ আজ শনিবার সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনকে কেবল একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা হিসেবে অভিহিত করে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার…
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আজ সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি আরো জানান, এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান,…
রাজশাহী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাচীন সংগঠন রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠার ১৫৫তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এসোসিয়েশনের সহ-সভাপতি মোহা. সবুর আলী। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, রাজশাহী এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। ছবি: বাসস প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।…
