Author: মোঃ পারভেজ মুন্সী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ১২তম আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শিরোপা নির্ধারণী এই ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে নেয় দুই দল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৮ উইকেটে হারায় শ্রীলংকাকে। অন্যদিকে দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান ৮ উইকেটে পরাজিত করে বাংলাদেশকে। বৃষ্টিতে ওভার কমে, তবু দাপুটে ভারত বৃষ্টির কারণে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ভারত–শ্রীলংকা সেমিফাইনাল ম্যাচটি ২০ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২…

Read More

আইপিএলের নিলামে একরকম কাড়াকাড়িই পড়ে গিয়েছিল মোস্তাফিজুর রহমানকে নিয়ে। পরে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এত অর্থে তাঁকে কিনলেও পুরো টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বছর এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা আছে। সরাসরি খেলতে হলে ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে র‍্যাঙ্কিংয়ে অন্তত ৯–এ থাকতে হবে, বাংলাদেশ এখন আছে ১০ নম্বরে।…

Read More

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছরটা বেশ ভালো কেটেছে বাংলাদেশ দলের। লিটন দাসের দল ফরম্যাটটিতে শ্রীলঙ্কার মাটিতে, পরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও ভালো কিছুর প্রত্যাশা জাগিয়েছিল টাইগাররা। তবে সেমিফাইনালে ভারত-পাকিস্তানের বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি। চলতি বছর টি-টোয়েন্টিতে ৮টি সিরিজের মধ্যে ৫টিতে জিতেছে বাংলাদেশ। ফরম্যাটটিতে এমন ধারবাহিক সাফল্য পাওয়ার প্রসঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা যেভাবে প্রোগ্রেসটা করতে চেয়েছি, হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি। একেবারে বলব না যে, আমরা অনেক সাফল্য পেয়ে গেছি। তবে যতটুকু সাফল্য আসছে, এটা টি-টোয়েন্টিতেই আসছে। আমরা ফরম্যাটটিতে রেগুলার…

Read More

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে ২০২৬ সালের জুন-জুলাইয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া মেগা টুর্নামেন্টটির ড্র গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছিল। আজ (শনিবার) একই ভেন্যু ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি (FIFA 2026 world cup fixtures) ঘোষণা করা হয়েছে।  ২০২৬ বিশ্বকাপের গ্রুপভিত্তিক সূচি এ গ্রুপ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে অফ-ডি জয়ী (চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, ডেনমার্ক কিংবা নর্থ মেসিডোনিয়া) ১১ জুন- মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো সিটি স্টেডিয়াম (রাত ১টা)১২ জুন- দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লে অফ ডি জয়ী- এস্তাদিও গুয়াদালাজারা (সকাল ৮টা)১৮ জুন- উয়েফা প্লে…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর থেকেই জেলায় কনকনে শীতের দাপট, সেইসঙ্গে ঘন কুয়াশা দেখা যায়। পাহাড়ি এই জনপদের চা শ্রমিকরা বাগানে কাজে বের হওয়ার সময় এবং রিকশা-ভ্যান চালকরা সকালে সড়কে নামার সময় শীতের প্রভাব অনুভব করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন। আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, তাপমাত্রা কম থাকার কারণে বিশেষ করে ভোরবেলায় কুয়াশা আরও ঘন হয়ে ওঠে, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। চা শ্রমিক অধ্যুষিত স্টেশন…

Read More

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। এবার দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে। লাল বলের হতাশা ঝেড়ে ফেলে টি-টোয়েন্টি লড়াই শুরুর আগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা ৩০ উইকেট নিতে চাই এই সিরিজে। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই… আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা…

Read More

প্রায় আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। শনিবার সেই অপেক্ষার রাতটি রূপ নেয় উৎসবে। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে উঠে গেছে তারা। স্টেডিয়াম পুনর্গঠনের কাজ আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজে দেরি ও নানা সমস্যায় বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় আরও এক বছর। প্রায় ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে এই ম্যাচ মাঠে গড়ায়। তিনটি খোলা স্ট্যান্ডের একটি আসনও অবিক্রিত থাকেনি। দাম ছিল অনেক বেশি, তবুও সমর্থকদের আগ্রহ কমেনি। ক্লাব আশা করছে, ২০২৬ সালে আরও আসন খুলবে এবং আগামী মৌসুমে পুরো ১,০৫,০০০ ক্ষমতা চালু হবে। এই ম্যাচ ন্যু ক্যাম্পে ফেরা…

Read More

জয় থেকে ৩ উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের অপেক্ষা ছিল মোটে ১ উইকেটের। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতে আক্ষেপটা ঘুচে গেল তার। তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে। পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে। তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি। আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০…

Read More

২০৪ রানের পুঁজি নিয়ে ইংলিশরা বেশ খুশিই ছিল। দেড় দিনে ৩০ উইকেট পড়েছে, কোনো ইনিংসে ১৮০ রানও ওঠেনি। এই উইকেটে ২০৪ কে তো বেশ বড় পুঁজি বলেই মনে হওয়ার কথা! কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে সব হিসেব বদলে দিলেন ট্র্যাভিস হেড। ‘বাজবলের’ জনক ইংল্যান্ডকেই নতুন করে শেখালেন ‘বাজবল’, ৬৯ বলে করলেন ঝোড়ো এক সেঞ্চুরি। আর তাতেই তিনি উঠে গেলেন ইতিহাসের পাতায়, অস্ট্রেলিয়ার লক্ষ্যটা হয়ে গেল মামুলি।

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পর থেকে খাদ্য সরবরাহ বাড়লেও তা এখনো চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। অনদিকে শীতকালীন বৃষ্টি খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ডব্লিউএফপি’র মুখপাত্র মার্টিন পেনার সংবাদকর্মীদের বলেন, ‘আগের তুলনায় যুদ্ধবিরতির পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু সামনে এখনও দীর্ঘ পথ। পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহযোগিতা জরুরি।’ ডব্লিউএফপি আরও জানায়, এখনও লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। আগস্টে একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল, উপত্যকার কিছু অঞ্চলে অন্তত পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে। ডব্লিউএফপি’র জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইত্তেফা জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে গাজায় ভারি বৃষ্টিতে অনেক পরিবারের…

Read More