- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন মিলাদে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। ছবি: বাসস শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ডা. জুবাইদা রহমানের পিতা এবং প্রধানমন্ত্রী তারেক…
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৪টি কর্পোরেশন, ৬টি অধিদপ্তর/সংস্থা, ২টি বোর্ড এবং ২টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি দপ্তর/সংস্থা…
চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ডে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করারও নির্দেশ দেন। মেয়র ডা. শাহাদাত হোসেন আজ নগরীর টাইগারপাস থেকে অক্সিজেন হয়ে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং সেখান থেকে ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীসহ দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি এসব নির্দেশ দেন। মেয়র নগরের অন্যতম প্রবেশমুখ অক্সিজেন মোড়ে নির্মাণাধীন গোলচত্বরের কাজ পরিদর্শন করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ডে…
দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সফলভাবে স্বাক্ষর হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক আজ এক প্রতিক্রিয়ায় বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ কোরিয়া থেকে প্রায় ৯০৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং কোরিয়ায় ৪৯২ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৪১১ মিলিয়ন…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এমন অগ্রগতির সুযোগ এনে দিতে পারে, যা প্রচলিত পথে অর্জন করতে এক শতাব্দী সময় লাগতে পারত। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারগুলোকে দ্রুত বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ, দক্ষ জনশক্তি ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬ : দ্য প্রমিজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, উচ্চ আয়ের দেশগুলোতে জেনারেটিভ এআইয়ের কারণে চাকরি স্বয়ংক্রিয় (অটোমেশন) হয়ে যাওয়ার ঝুঁকি নিম্ন ও মধ্যম আয়ের দেশের তুলনায় তিন গুণেরও বেশি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বিদ্যমান চাকরির মাত্র ৪ দশমিক ৫ শতাংশ-এ ঝুঁকিতে রয়েছে, যেখানে উচ্চ আয়ের দেশগুলোতে এ হার…
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত বিনিয়োগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ব্রিফিং করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বাজেটের তিনটি প্রধান অগ্রাধিকার নিয়ন্ত্রণ শিথিলকরণ (ডিরেগুলেশন), দীর্ঘমেয়াদি কর-স্থিতিশীলতা এবং কৌশলগত খাতের জন্য লক্ষ্যভিত্তিক প্রণোদনা তুলে ধরা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি। অনুষ্ঠানে বিডা ও এনবিআরের কর্মকর্তারা…
হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। আজ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ। পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন সাথী। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিত-লুয়ান্ডা এনজুজা- ওয়াইনগার্ড ও আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন। জবাবে ২ রান তুলতেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ইয়াসমিন খানকে ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয়…
জুলাই গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ন্যায়বিচার, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতি জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার প্রবাসী বাংলাদেশি, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রেমিটেন্স যোদ্ধা, সাংবাদিক এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের রুহের মাগফেরাত, আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের…
এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে আজ চীনের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ২২ জন স্কেটার। বাংলাদেশ দলে আছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করলেও গত আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। গত বছর আরেক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণ ও দুটি…
স্টেডিয়াম এলাকার অনিয়ম, অবৈধ দখল, মাদক ও ছিনতাই রোধে শুক্রবার থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান জরাজীর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশ দেখে চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়াম পাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। ভেতরের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামোগুলো তাদের কাঙ্খিত পরিবেশ হারিয়ে ফেলেছে। সন্ধ্যার পরপরই স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে বলে একাধিক অভিযোগ রয়েছে।…
