- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। মাহবুব আলী খান কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালে দেশের জন্য তার অবদান ছিল অপরিসীম। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও ত্যাগের অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার…
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, শিক্ষা, কৃষি, প্রাণিসম্পদ এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আইন ও বাণিজ্য আলোচনায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক…
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ তাঁর বাবা বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তাঁর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব…
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করে অর্থের বিনিময়ে ভুয়া ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। মঙ্গলবার ভারতীয় মিশনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা কারি করা হয়। মিশনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি কিছু প্রতারক ফোনকল, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ই-মেইলের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের হাইকমিশনের প্রতিনিধি পরিচয় দিচ্ছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভিসা প্রদান বা অর্থ…
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে দরগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অবস্থানরত পলাতক আসামি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। আজ (বৃহস্পতিবার) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। এসময় ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন…
ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। গতরাতে দা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বাটলার। ৫২২ ম্যাচের ৪৯২ ইনিংসে ৯ সেঞ্চুরি ও ১০৬টি হাফ-সেঞ্চুরিতে ১৪,৮৩৩ রান করেছেন বাটলার। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া পোলার্ডকে টপকে যেতে ১৭১ ইনিংস কম লাগল বাটলারের। ৭৪৬ ম্যাচের ৬৬৩ ইনিংসে ২ শতক ও ৭০ অর্ধশতকে ১৪,৮০৩ রান আছে পোলার্ডের। রানের তালিকায় তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২ সেঞ্চুরি ও ৮৮ হাফ-সেঞ্চুরিতে ১৪,৫৬২ রান করেছেন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। ছবি: পিএমও বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ সময়…
