Author: admin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালানোর হুমকি দিয়েছেন। এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলার কথা বিবেচনা করছেন। ইরানের জ্বালানি অবকাঠামোতে এই হামলা হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে। পাল্টাপাল্টি হামলার কারণে এই সংঘাতের শেষের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল রিট্রিটে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে খুব কঠোরভাবে আঘাত করব। এক পর্যায়ে তারা বলবে, ‘আমরা আর এটা সহ্য করতে পারছি না।’…

Read More

যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সামরিক ঘাঁটির এক মুখপাত্র এএফপিকে জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) মেরিন কোর এয়ার স্টেশন মিরামার-এর আশপাশে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। তিনি বলেন, ‘ওই বিমানের পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।’ পরে সামরিক ঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।…

Read More

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ভেনেজুয়েলা ও নেদারল্যান্ডসের ছোট দ্বীপ আরুবার মধ্যে আবারও বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। শুক্রবার আরুবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নেদারল্যান্ডসের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্যারিবীয় অঞ্চলের তিনটি দ্বীপের একটি, যেগুলোকে একসঙ্গে ‘এবিসি দ্বীপপুঞ্জ’ বলা হয়। এর মধ্যে রয়েছে আরুবা, বোনায়ার ও কুরাসাও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ২০১৯ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই দ্বীপপুঞ্জের সঙ্গে দেশটির সব ধরনের সমুদ্র ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দেন। সে সময় বিরোধীরা দ্বীপগুলোর মাধ্যমে সংকটপীড়িত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। মাদুরো ওই উদ্যোগকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখেছিলেন। আরুবার পরিবহনমন্ত্রী ভেনড্রিক সিসিলিয়া জানান, শনিবার…

Read More

গত মাসের ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার পর দেশটিতে বাড়ি ভাড়া সহজ করতে একটি নতুন আবাসন আইন শুক্রবার সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা। গত ২৪ জুন উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং শত শত ভবন ধসে পড়ে। বর্তমানে ওই এলাকায় ২৩ হাজার ৮০০ জনের বেশি মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। নতুন আইনটি সাবেক বামপন্থি চাভিস্তা প্রশাসনের আমলে প্রণীত বাড়ি ভাড়া সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করছে। জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ বলেন, ‘মানুষ যাতে নিজেদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভয়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আজ শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। এর ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরির ইতিবাচক সংশোধন করেছে। সার্জিও গর…

Read More

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলের অবকাশযাপন কেন্দ্র সিমেইজ। সেখানকার আইসক্রিম বিক্রেতা আনাতোলির দিন এখন কঠিন হয়ে উঠেছে। একসময় তার দোকানে প্রতিদিন ৪০০টি পর্যন্ত আইসক্রিম বিক্রি হতো। কিন্তু এ গ্রীষ্মে ক্রিমিয়ায় ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে পর্যটকের সংখ্যা হঠাৎ কমে গেছে। সিমেইজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রায় আড়াই হাজার মানুষের ছোট উপকূলীয় জনপদ সিমেইজের বাসিন্দা আনাতোলি এএফপিকে বলেন, এ মৌসুমে লোকসানে পড়তে হয়েছে। বলতে গেলে ব্যবসার কোনো মৌসুমই নেই। এক সময় প্রতিবছর লাখো রুশ পর্যটকের অন্যতম আকর্ষণ ছিল ক্রিমিয়া। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় উপদ্বীপে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দেওয়ায় পর্যটন শিল্প কার্যত ভেঙে পড়েছে।…

Read More

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এ সপ্তাহ পেরিয়ে গেলেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় দুর্ভোগে পড়েছেন বয়ারচরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে গত বৃহস্পতিবার সকালে সেতুর দু-পাশের সংযোগ সড়ক ধসে যায়। স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির প্রবল স্রোতে রামগতি-বয়ারচর সড়কের তেগাছিয়া বাজারের পূর্ব পাশে মোহাম্মদপুর মোল্লার খালের ওপর নির্মিত বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এরপর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সড়কের ব্রিজঘাট এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের সেতুর পূর্ব…

Read More

ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে দেশটির বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে। এতে একজন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। এর আগে রাশিয়ার বিভিন্ন এলাকায় অবস্থিত ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামে একই ধরনের হামলা চালানো হয়েছিল। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। ইউক্রেনের অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগ দেওয়া এবং রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হওয়া এই ই-কমার্স প্রতিষ্ঠানটি ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ করছে এবং রুশ সেনাবাহিনীকে সহায়তা করছে। ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, ভলগোগ্রাদের ওই হামলায় কেউ হতাহত হয়নি। তবে হামলার পর স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভলগোগ্রাদ ইউক্রেনের সীমান্ত থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক…

Read More

সম্প্রতি প্রকাশিত হয়েছে চিন্তাশীল গ্রন্থ ‘জীবন ও গাণিতিক দর্শন’। ৬০ টি নির্বাচিত প্রবন্ধের এই সংকলনে জীবন, দর্শন, গণিত এবং আধুনিক পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে সহজ, যুক্তিনির্ভর ও চিন্তাপ্রবণ ভাষায় উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটি প্রচলিত প্রবন্ধের সীমা অতিক্রম করে পাঠককে সত্য, চেতনা, সময়, বাস্তবতা, মহাবিশ্ব, স্বাধীন ইচ্ছা, গণিতের দর্শন এবং বিজ্ঞানের মৌলিক প্রশ্ন নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো জটিল বৈজ্ঞানিক ও দার্শনিক ধারণাকে গল্পধর্মী ও সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করা। গণিতকে এখানে কেবল সূত্র ও সমীকরণের বিষয় হিসেবে নয়, বরং প্রকৃতি ও মহাবিশ্বের অন্তর্নিহিত ভাষা হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধারণা এবং মানবজীবনের দার্শনিক প্রশ্নের…

Read More

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার এক ছেলের বিরুদ্ধে পুলিশি তদন্তের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারপতি। আদালতের একটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। এএফপি জানায়, লুলার ছেলে ফাবিও লুইজ লুলা দা সিলভা ‘লুলিনহা’ নামে পরিচিত। তার বিরুদ্ধে তদন্তের খবরটি এমন সময় এলো, যখন অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে লুলাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আলোচনা চলছে। ওই নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী হবেন উগ্র ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। জইর বলসোনারো বর্তমানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে কারাগারে রয়েছেন। সূত্র জানায়, বিচারপতি আন্দ্রে মেনদোনস তদন্তের অনুমোদন দিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র তদন্তের বিষয়ে…

Read More