- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানান তাঁর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। উপ প্রেস সচিব জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে…
সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে বরিশাল সিটি করপোরেশনে চাকরি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নগরভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।…
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। আজ বুধবার সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআই এ কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য…
বিজ্ঞানীরা বুধবার জানান, জিম্বাবুয়েতে নতুন আবিষ্কৃত একটি ডাইনোসর প্রজাতি এসব প্রাণীর বৈচিত্র্য ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। এই আবিষ্কার থেকে ধারণা করা যাচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার আলাদা আলাদা বাস্তুতন্ত্রে ডাইনোসররা আলাদাভাবে বিস্তার লাভ করেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিজ্ঞানীরা জানান, নতুন প্রজাতিটির নাম মুসাঙ্গো মাতুসাডোনেনসিস। গত ২০১৮ সালে উত্তর জিম্বাবুয়ের কারিবা হ্রদের তীরে খনন করে পাওয়া একটি কঙ্কালের ভিত্তিতে এই প্রজাতি শনাক্ত করা হয়েছে। এটি দেশটিতে শনাক্ত হওয়া পঞ্চম ডাইনোসর প্রজাতি। আন্তর্জাতিক জীবাশ্মবিদদের দল জানিয়েছে, প্রায় ২১ কোটি বছর আগে লেট ট্রায়াসিক যুগে এই ডাইনোসর পৃথিবীতে বসবাস করত। ওই সময় ডাইনোসররা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তবে তখনও…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ভালো বৈঠক’ হয়েছে। তিনি বলেন, বৈঠকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স ও রাশিয়ার সঙ্গে আলোচনা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে কথা হয়েছে। এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এমন সময় এই আলোচনা হলো, যখন কিয়েভ ও মস্কো দূরপাল্লার হামলা বাড়িয়েছে এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে আছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বৈঠকের পর এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের মানুষের জীবন রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একসঙ্গে যা করছি, তার জন্য সবকিছুর…
রাজবাড়ী সরকারি শিশু পরিবারে অনাথ, এতিম ও অসহায় কন্যা শিশুদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ‘নকশি কাঁথা প্রকল্প’র উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সরকারি শিশু পরিবার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় সরকারি শিশু পরিবারের ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া নিবাসীদের ৪০টি শিশু কাজ শেখার সুযোগ পাবে। এসব কন্যা শিশুকে তিন মাসব্যাপী নকশি কাঁথা তৈরির প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে রাজবাড়ীর বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আরশি’। সংগঠনের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার চৌধুরী বলেন, নকশি কাঁথার কাজ কিছুটা জটিল হলেও আন্তরিকতা, ধৈর্য ও একাগ্রতার সঙ্গে অনুশীলন করলে এটি আয়ত্ত করা সম্ভব। দক্ষতা অর্জনের মাধ্যমে একজন মেয়ে…
সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে নিউজিল্যান্ড ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা করছে বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস পেঙ্ক। ২০২৫ সালে নিউজিল্যান্ড আধুনিক যুদ্ধের উপযোগী করে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করে। এর মধ্যে সাবমেরিন শনাক্তকারী হেলিকপ্টার এবং চালকবিহীন ড্রোনে বিনিয়োগের বিষয়ও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পেঙ্ক জানান, প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড এমন হামলাকারী ড্রোন কিনতে চায়, যেগুলো পরিচালনায় মানুষের নিয়ন্ত্রণ থাকবে। তিনি বলেন, এসব ‘একমুখী হামলা ড্রোনে’ বিস্ফোরক বহনের সক্ষমতা থাকবে। প্রতিরক্ষামন্ত্রী পেঙ্ক জানান, ড্রোন সরবরাহকারী নির্বাচন করতে নিউজিল্যান্ড শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। বিশেষ করে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার বিষয়ে তাদের…
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বুধবার তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দেওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের দিকেও সতর্ক নজর রাখছেন ব্যবসায়ীরা। কেউ কেউ আশঙ্কা করছেন, ফেড সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে। মঙ্গলবার ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান হামলার পর তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে দুই…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের বিমা পরিকল্পনায় দেওয়া ফেডারেল ভর্তুকি বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় আড়াই কোটি প্রবীণ নাগরিকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মেডিকেয়ার বিমার প্রিমিয়াম বৃদ্ধি ঠেকাতে ফেডারেল সরকার যে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিত, তা চলতি বছরের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। যারা বর্তমানে এই ভর্তুকিপ্রাপ্ত পরিকল্পনার…
ভেনেজুয়েলায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুরুর আগে মঙ্গলবার রাজধানী কারাকাসে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে। তারা নিজেদের অবস্থান তুলে ধরতেই এসব কর্মসূচি পালন করেছে। ভেনেজুয়েলায় রাজনৈতিক বিষয় নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে আলোচনার শুরু হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। চলতি মাসের শুরুতে অন্তর্বর্তী সরকার ও সাবেক বিরোধী আইনপ্রণেতাদের একটি দল যুক্তরাষ্ট্রের সমর্থনে ‘গণতন্ত্র শক্তিশালী করার’ লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে। মঙ্গলবার রাজধানীর রাস্তায় বিক্ষোভকারী বামপন্থিরা দাবি করেন, অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ ‘ প্রচণ্ড চাপের মধ্যে থেকে আলোচনায় বসছেন। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সমর্থকেরা প্রকৃত রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে নির্বাচনের দাবি জানান। গত…
