Author: admin

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। ৪৫দিন খনন ও ১৫দিন ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। তবে কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপটির খনন কাজের সূচনা করে। আজ বুধবার সকাল থেকে পুরোদমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার…

Read More

ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মঙ্গলবার যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সাম্প্রতিক দিনগুলোতে এসব গোষ্ঠী দুই ডজনেরও বেশি ড্রোন হামলা চালানোর পর এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, এই হামলাগুলো ‘ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাদেরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সেনা সদস্য এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। সেন্টকম আরও বলেছে, ‘আইআরজিসি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নেবে।’ সৌদি আরবও এ অভিযানে অংশ নেওয়ার…

Read More

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বন্দরনগরীতে ইউক্রেনের চালানো বুধবারের হামলায় এক নারী নিহত এবং অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন । রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, তাগানরগ শহরে চালানো হামলায় নিক্ষিপ্ত রকেটের ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক ভবনের ওপর পড়ে। এতে এক নারী নিহত এবং এক পুরুষ ব্যক্তি আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় স্লিউসার জানান, ‘ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নেওয়া হয়েছে।’ প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা জোরদার করেছে। অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত…

Read More

চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে । গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান। ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ…

Read More

জাপানে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাকাইচি বলেন, ‘ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ছবি : বাসস প্রতিমন্ত্রী বলেন, প্রায় একশ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা পাঁচ হাজারের মতো। এ পরিসংখ্যান বাঘের অস্তিত্ব যে হুমকির মুখে রয়েছে, তা স্পষ্টভাবে নির্দেশ করে। তিনি বলেন, আমরা যদি এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করি এবং মানুষকে সচেতন করতে না পারি,…

Read More

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ পদ হলো সার্ভেয়ার ও কানুনগো। ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ, নামজারি, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়নের…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ২০২৩ সালে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সোমবার আর্জেন্টিনা সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মিলেইয়ের সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রধান। ওয়াশিংটনভিত্তিক এই সংস্থাটি মিলেই ক্ষমতায় আসার পর থেকেই তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি বারবার সমর্থন জানিয়ে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জর্জিয়েভা বলেন, ‘২০২৩ সালের তুলনায় এখন সব সূচক বিবেচনায় আমরা অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল একটি অর্থনৈতিক চিত্র দেখতে পাচ্ছি।’ মিলেই নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি…

Read More

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি শহরের নিহত মেয়রের স্ত্রীকে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম ও প্রসিকিউটরদের বরাতে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মোরেলোস রাজ্যের তেমোয়াক শহরের মেয়র ভ্যালেনটিন ল্যাভিন গত ২২ জুলাই একটি টাউন হল সভা চলাকালে গুলিতে নিহত হন। তিনি প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের বামপন্থি রাজনৈতিক দলের মিত্র ছিলেন। মেক্সিকো সিটির কাছাকাছি মোরেলোস অঞ্চলটিতে বেশ কয়েকটি মাদক চক্র সক্রিয় রয়েছে। মোরেলোসের রাজ্য প্রসিকিউটর কার্যালয় সোমবার জানিয়েছে, তারা মারিসল এন-কে গ্রেফতার করেছে। মেক্সিকোর গণমাধ্যমে তাকে নিহত মেয়রের স্ত্রী হিসেবে শনাক্ত করেছে। একই সঙ্গে শহরের পৌর পুলিশের প্রধান গেওভানি ইমানুয়েল ‘এন’-কেও আটক করা হয়েছে।…

Read More

ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সেনা ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। গত মাসে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সামরিক শক্তির বিষয়ে একটি মূল্যায়ন করা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন প্রতিরক্ষা উপমন্ত্রী এলব্রিজ কলবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মন্ত্রী হেগসেথ আগেই জানিয়েছিলেন, এটি হবে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা। এর উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে, ন্যাটো দ্রুত এবং স্থায়ীভাবে এমন এক পথে এগিয়ে যাচ্ছে, যেখানে ইউরোপ তার নিজস্ব প্রতিরক্ষার প্রধান দায়িত্ব গ্রহণ করবে।’ তিনি আরও বলেন, ‘এই পর্যালোচনার ফলে ন্যাটো আরও শক্তিশালী,…

Read More