- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে জাপানকে ‘গুপ্তচরদের আখড়া’ হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠার পর তথ্য সংগ্রহ ব্যবস্থাকে কেন্দ্রীভূত করার লক্ষ্যে দেশটির নতুন জাতীয় গোয়েন্দা ব্যুরো শুক্রবার প্রথম বৈঠক করেছে। গত মে মাসে পাস হওয়া একটি আইনের আওতায় জাপান বিদ্যমান একটি গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করে নিরাপত্তা ও জননিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কেন্দ্রীয় সংস্থায় রূপ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। নতুন জাতীয় গোয়েন্দা ব্যুরো বিভিন্ন মন্ত্রণালয় থেকে সংগৃহীত তথ্য একীভূত করবে এবং নবগঠিত জাতীয় গোয়েন্দা পরিষদে প্রতিবেদন দেবে। এই পরিষদের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। জাপানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বিদেশি গুপ্তচরবৃত্তি ঠেকানো, সন্ত্রাসবাদ প্রতিরোধ, গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা…
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিখোঁজ ও খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে । পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাস মিথেনের কারণে এ বিস্ফোরণ ঘটে। সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে খনিটিতে বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। গতকাল রাতভর এ অভিযান চালানো হয়। বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার ভোরে এক বিবৃতিতে জানায়, ‘মোতায়েন করা দলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আটকে পড়া বাকি শ্রমিকদের শনাক্ত ও উদ্ধার করতে যৌথ…
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার এএফপিকে জানিয়েছেন, যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সংগঠনটির অস্ত্র সমর্পণ এবং গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরাইল ও গোষ্ঠীটির মধ্যে অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির পথে অন্যতম প্রধান জটিল বিষয় ছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রতিদিনই সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনী বলছে, তারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হামাসের এক কর্মকর্তা বলেন, ‘অস্ত্রের বিষয় নিয়ে একটি সমঝোতা হয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকা থেকে (ইসরাইলি বাহিনীর) ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও সমঝোতা হয়েছে।’ তিনি বলেন, এখন হামাস আশা করছে…
মরক্কো থেকে সম্প্রতি শত শত অভিবাসী এসে জড়ো হওয়া স্প্যানিশ ছিটমহল সেউতার একটি ভিডিও ফুটেজ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা বৃহস্পতিবার তাদের অভিবাসনবিরোধী রাজনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। এএফপির সাংবাদিকরা জানান, তারা সেউতায় দেখেছেন মরক্কোর উত্তর উপকূল থেকে সাঁতরে বহু নারী, পুরুষ ও শিশু শহরটিতে প্রবেশ করছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান ভিভাস বুধবার জানান, গত কয়েক দিনে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসী সেখানে প্রবেশ করেছেন। ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় অভিবাসী প্রবেশের ঘটনা। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী অভিবাসন-সংক্রান্ত…
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব পোশাকশিল্প দ্রুত তুলাভিত্তিক পণ্য থেকে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাকের দিকে ঝুঁকছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের একটি বড় সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে,…
বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়ে প্রকাশিত এক জরিপের পর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এক জরিপে সাতটি টুথপেস্টের নমুনার মধ্যে একটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে এসেছে। এ প্রেক্ষাপটে বিএসটিআই নিজ উদ্যোগে বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করে স্বতন্ত্র পরীক্ষাগারে পরীক্ষা শুরু করেছে। বিএসটিআই জানায়, মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিক বা অন্যান্য অজৈব পদার্থের অতি ক্ষুদ্র কণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা…
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত বুধবার (২৯ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সেই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সরকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি…
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব নেতা নিজ নিজ এলাকায় জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রমাণ উপস্থাপন করতে পারবেন, তাদেরই কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসির অঞ্চল-১-এর আওতাধীন উত্তরা এলাকায় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ বৃহস্পতিবার এ কথা বলেন। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল পদ-পদবি বিবেচনা করে কাউন্সিলর পদে মনোনয়ন দেবেন না। জনগণের কাছে যেতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে এবং জনসেবামূলক কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ দেখাতে হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের সরকার পরিচালনা করছেন। তাই জনগণের সেবাই আমাদের প্রধান দায়িত্ব। নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা…
বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে আধুনিকায়ন, বিমান চলাচল অবকাঠামোর সম্প্রসারণ এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা শুধু সমস্যা সমাধান করছি না; বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একটি নতুন সেবাসংস্কৃতি গড়ে তুলছি।’ তিনি দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিস্তৃত পরিকল্পনার কথাও তুলে ধরেন। মন্ত্রী বলেন, লাগেজ ব্যবস্থাপনা, বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং ইমিগ্রেশন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।…
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানান তাঁর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। উপ প্রেস সচিব জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে…
