- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
চীনের সেমিকন্ডাক্টর শিল্পে বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতির খবরে মঙ্গলবার দিনের শুরুতেই জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। এর আগে একই কারণে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাতের শেয়ারও ব্যাপকভাবে দর হারায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে ৬২ হাজার ২৪৮ দশমিক ৭৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২২১ দশমিক ৮১ পয়েন্টে। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যায়। আর বিশ্বের অন্যতম মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্সের শেয়ার ৭ দশমিক ৫ শতাংশ দর হারায়।…
জাপানে কমে যাওয়া জন্মহার বাড়ানোর উদ্যোগ হিসেবে টোকিও সরকার ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর যে ডেটিং অ্যাপ চালু করেছিল, সেই অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর এখন পর্যন্ত ২৬৫ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দেশটির সরকারি তথ্য থেকে বিষয়টি জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ‘টোকিও এনমুসুবি’ নামের অ্যাপটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়। এর আগে এক জরিপে দেখা যায়, বিয়েতে আগ্রহী প্রায় ৭০ শতাংশ মানুষ সঙ্গী খোঁজার উদ্যোগে সক্রিয় ছিলেন না। এই অনীহা দূর করতে এবং শুধুমাত্র বিয়েতে আগ্রহী ব্যক্তিদের অ্যাপে যুক্ত করতে নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়। আবেদনকারীদের আইনগতভাবে অবিবাহিত হওয়ার প্রমাণ দিতে হয় এবং অনলাইন…
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার বৈঠক আগামী ৪ থেকে ৬ আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে দক্ষিণ লেবাননের দুটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি প্রথম এই বৈঠকের ঘোষণা দেন। পরে পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে আলোচনার বিস্তারিত জানান। ওই কর্মকর্তা বলেন, ‘রোমে অনুষ্ঠেয় বৈঠকে কারিগরি পর্যায়ের প্রতিনিধিরা কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।’ তিনি জানান, আলোচনার এজেন্ডায় থাকবে পাইলট জোনের পরিধি ধাপে ধাপে সম্প্রসারণ, সীমান্তসংক্রান্ত…
নতুন কুড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্যোগে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার কৃতি খেলোয়াড়দের আজ সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের এই সংবর্ধনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াবিদদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী জেলার গর্ব। ভবিষ্যতে…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ‘ব্রি ধান-১১৮’ নামে স্বল্পমেয়াদি ও শৈত্য-সহনশীল নতুন একটি বোরো ধানের জাত উদ্ভাবন করেছে। বিজ্ঞানীদের মতে, এ জাতটি হাওরাঞ্চলে আকস্মিক বন্যাজনিত ফসলহানি উল্লেখযোগ্যভাবে কমাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ উদ্ভাবিত এ জাতটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার কৃষকদের অন্যতম বড় সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এ অঞ্চলে আগাম বপন করলে শীতের কারণে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, আর দেরিতে রোপণ করলে ফসল কাটার আগেই আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. খন্দকার মো. ইফতেখারউদ্দৌলা বলেন, ‘ব্রি ধান-১১৮ বিশেষভাবে…
সরকারের ঘোষিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর নজরদারি সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনআস্থা সুদৃঢ় করতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগের আওতায় কঠোর আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, পেশাগত সংস্কার এবং একাধিক সংস্থার সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বাসসকে বলেন, অপরাধ ও মাদক পাচার দমনে পুলিশ নিয়মিত টহল, রুটিন অভিযান এবং বিশেষ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, ‘অপরাধ ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে…
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আজ সোমবার দেশের সমুদ্র বন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল…
সাইবেরিয়ার ওমস্কে এক বৈঠকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা ও আজভ সাগরের তীরবর্তী একটি পর্যটন কেন্দ্রেও হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের হামলায় মস্কোর নিয়ন্ত্রণাধীন একটি শহরে আরও একজন ও রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুইজন নিহত হয়েছেন। এদিকে ভুট্টাবাহী একটি কার্গো জাহাজে রুশ হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। দখলকৃত ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, আজভ সাগরের তীরবর্তী পর্যটন কেন্দ্রে ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হয়েছেন। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। প্রায় সাড়ে চার বছর ধরে চলা…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৫৪ জন, ওয়ারী বিভাগ ৪৭ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬…
ব্রাজিলের ডানপন্থী লিবারেল পার্টি শনিবার আনুষ্ঠানিকভাবে কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে এবং ৪৫ বছর বয়সী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (৮০)। তিনি টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে চাইছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্লাভিও বলসোনারো একের পর এক সংকটে পড়ায় লুলার অবস্থান আরও শক্তিশালী হয়েছে।সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড পাওয়া কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারো তার জ্যেষ্ঠ ছেলে ফ্লাভিওকে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বেছে নেন। সাও…
