- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’ এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত…
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে শুক্রবার চালানো হামলায় ইরানি কুর্দি সশস্ত্র বিরোধী সংগঠন ‘কোমালা’ দলের আট সদস্য নিহত হয়েছেন। নির্বাসিত এই সংগঠনটি হামলার জন্য ইরানকে দায়ী করেছে। কোমালা দলের নেতা ইদ্রিস কোলওয়াজির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ভোরে সুলাইমানিয়াহ শহরের কাছে সংগঠনটির একটি শিবিরে ও আশপাশের এলাকায় ইরান ড্রোন ও রকেট হামলা চালায়। তিনি জানান, হামলায় তাদের আট সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকে এ হামলার ঘটনা ঘটেছে। দেশটি দুই প্রতিদ্বন্দ্বী শক্তিরই গুরুত্বপূর্ণ মিত্র। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সময় কুর্দিস্তান অঞ্চলটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কারণ, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের…
আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও ব্যাপক ভোট জালিয়াতি এবং চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বক্তব্যকে স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকের ধারণা, তিনি নির্বাচনটির ফলাফল চ্যালেঞ্জ করতে পারেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে রয়েছে। তিনি আইনপ্রণেতাদের ভোটগ্রহণে নতুন বিধিনিষেধ আরোপের আহ্বান জানান। তবে তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও এসব প্রস্তাবের প্রতি তেমন সমর্থন নেই। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে নিজের পরাজয়ের…
প্রায় এক বছর ধরে চলা তদন্ত শেষে ব্রাজিলের বাণিজ্য ও অন্যান্য নীতির পরিপ্রেক্ষিতে দেশটি থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, নতুন এই ২৫ শতাংশ শুল্ক ২২ জুলাই থেকে কার্যকর হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে গরুর মাংস, কফি এবং নির্দিষ্ট কিছু বিমাণের যন্ত্রাংশসহ কয়েকটি পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না এমন কিছু পণ্যও শুল্কমুক্ত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলের অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ এই বাজারে যুক্তরাষ্ট্রের শ্রমিক ও উৎপাদকদের…
রেল পরিবহনে কার্বন নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে ভারত আজ প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেনভিত্তিক রেল প্রযুক্তি চালু করা গুটি কয়েক দেশের কাতারে শামিল হলো ভারত। বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ককে আধুনিকায়ন এবং কার্বন নিঃসরণ কমানোর বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ভারতের জিন্দ থেকে এএফপি জানায়, ১০ কোচবিশিষ্ট ট্রেনটি ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপতের মধ্যকার ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করবে। এটি ১ হাজার ২০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন ফুয়েল সেলচালিত প্রপালশন সিস্টেমে পরিচালিত হবে। সরকারি কর্মকর্তারা একে ট্রেনে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেনচালিত প্রপালশন ব্যবস্থা…
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি। তারা আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা সমুন্নত রেখেছেন। শুক্রবার রাজধানীর বিজয়নগরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী কফিন মিছিলের আগে তিনি এ কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতেও উঠবে। সেই প্রশ্নের জবাব বাস্তবতার ভিত্তিতে দিতে হবে। তিনি দাবি করেন, আন্দোলনের পর বিএনপি ও জামায়াত তাদের বিভিন্ন রাজনৈতিক লক্ষ্য অর্জন করেছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটি নতুন রাজনৈতিক দলও জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলে পরিণত হয়েছে। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব এই রাজনৈতিক শক্তিগুলোর ওপর…
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের চ্যাম্পিয়ন দলকে সোনালি ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং পাবেন শিরোপা জয়ীরা। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে বিশেষ রিং উপহার দেবে ফিফা। ফিফা আরও জানায়, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে। রিংয়ের এক পাশে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও…
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তাই এসব প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই করা অপরিহার্য। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পিআইবির মহাপরিচালক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং…
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় আম, কাঁঠাল, আমলকি, আনারসহ হরেক রকমের ফলে জমে উঠে উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, ফল উৎসব কমিটির আহবায়ক ও ডিআরইউ’র সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক সাংবাদিক । যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি…
আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ২৩তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনালে ৪৬ বছর বয়সি ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে- জর্ডানের আধহাম মাখাদমেহ এবং কাতারের মোহাম্মদ আলকালাফ। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়ার পর শেষ ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ পরিচালনা করেন তিনি। আর্জেন্টিনা-স্পেন ফাইনালটি এবারের আসরে চতুর্থ…
