- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
শনিবার মিয়ামিতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড। এর মাধ্যমে বিশ্বকাপকে বিষণ্ন বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি। দুই দলই ফ্লোরিডায় পৌঁছেছে সেমিফাইনালের হতাশাজনক পরাজয়ের ক্ষত নিয়ে। অনেকের মতে, দুটি ফুটবল পরাশক্তির এই ব্যর্থতার বড় অংশই ছিল নিজেদের ভুলের ফল। সেমিফাইনালে ওঠার পথে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত ফ্রান্স মঙ্গলবার স্পেনের কৌশলগত শ্রেষ্ঠত্বের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল। যে কারণে ২-০ গোলে পরাজয়ন বরণ করতে বাধ্য হয়। অন্যদিকে বুধবার আটলান্টায় আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপে হতাশাজনক পরাজয়ের দীর্ঘ ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করে ইংল্যান্ড। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত…
সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সি গোলরক্ষক ক্রেইগ গর্ডন। এর মাধ্যমে গর্ডনের ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো। এই সময়ের মধ্যে তিনি ছয়টি স্কটিশ লিগ, চারটি স্কটিশ কাপ ও পাঁচটি স্কটিশ লিগ কাপের শিরোপা জয় করেছেন। যদিও দীর্ঘ সময় ধরে গুরুতর ইনজুরির কারণে গর্ডনের ক্যারিয়ার প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরও তিনি হার্টস, সান্ডারল্যান্ড ও সেল্টিকের অপরিহার্য খেলোয়াড় ছিলেন। ২০০৭ সালে তিনি হার্টস ছেড়ে সান্ডারল্যান্ডে যোগ দেন। ঐ সময় কোন গোলরক্ষকের জন্য ব্রিটিশ রেকর্ড ৯ মিলিয়ন পাউন্ডে তিনি দলবদল করেছিলেন। গত মে মাসে কুরাসাওয়ের বিপক্ষে স্কটল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচই ছিল জাতীয় দলের জার্সিতে গর্ডনের শেষ ম্যাচ।…
আগামী রোববার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে যখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিপক্ষে মাঠে নামবেন, তখন সেটি হবে এক অর্থে গুরু বনাম শিষ্যের লড়াই। নয় বছর আগে স্কালোনি ছিলেন কোচিং পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা একজন সাবেক পেশাদার ফুটবলার। ২০১৭ সালে তিনি মাদ্রিদের উপকণ্ঠের লাস রোসাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রো কোচিং লাইসেন্সের কোর্স করছিলেন। সেই কোর্সে তাঁর শিক্ষক ছিলেন লুইস ডি লা ফুয়েন্তে। এরপরের বছরগুলোতে দুজনই আন্তর্জাতিক ফুটবলে সফল কোচ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ৪৮ বছর বয়সী স্কালোনি ২০১৮ সালের আগস্টে প্রথমে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে আর্জেন্টিনার দায়িত্ব নেন। ডি লা ফুয়েন্তের ক্লাসে কোচিং শেখার এক বছরেরও…
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়ার অসুবিধার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে চট্টগ্রাম…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেছে এবং নতুন তহবিল-সমর্থিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভো ক্রজনারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে। সফরকালে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি পর্যালোচনা এবং সরকারের সংস্কার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন। সফর পরবর্তী এক বিবৃতিতে বৃহস্পতিবার আইএমএফ জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের গঠনমূলক আলোচনা হয়েছে। এই সফরের মাধ্যমে সরকারের নীতিগত পরিকল্পনা, অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পাওয়া গেছে। আইএমএফ জানায়,…
পাবনা জেলা শহর থেকে অস্ত্র ও গুলিসহ রাতুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার পাবনা সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকার পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়। মো. রাতুল পাবনা পৌরসভার মন্ডলপাড়া এলাকার মো. রাসেল ইসলামের ছেলে। পুলিশ জানায়, পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে রাতুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে রাতুল পুলিশকে জানায়,…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…
পূর্বের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে…
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের যেসব জায়গায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের সম্ভাবনা রয়েছে, সেসব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলেছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাব্য সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে। আজ সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুবাইয়ের শ্রমবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে এ সমস্যা সমাধানের…
