Author: admin

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন। একইসাথে দেশের অন্যান্য সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সেনাসদর…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না; বরং আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হোক আওয়ামী লীগের ভাগ্য। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে, আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটাই বিএনপির দীর্ঘদিনের অবস্থান।’ তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী আনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য সংগঠনগুলোকে বিচারের…

Read More

বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদার দেশগুলো দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া কারস্টেন। এ সময়…

Read More

ফ্যাসিস্ট সরকারের অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের, সব জায়গায় অপশাসন আর দুর্নীতির জঞ্জাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফডিসি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি। এফডিসির শিল্পী সমিতির অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা আগে দেখেছেন এই নির্বাচন নিয়ে কত ধরনের অনিয়ম হয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। সরকার…

Read More

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনগাজির গানফৌদা আটককেন্দ্রে থাকা এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি ফ্লাইটে আজ সকাল ৬টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লিবিয়া সরকার ও আইওএমের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সমন্বয় করে। মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। ইউরোপে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপজ্জনক সমুদ্রপথে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তাদের।…

Read More

: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা অঞ্চল বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ভৌগোলিক গুরুত্ব, সহজ ও সস্তা শ্রমশক্তি, মোংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র, শিল্পপ্রতিষ্ঠান, হোটেল এবং আইটি পার্ক স্থাপনে যৌথ অংশীদারিত্বের গড়ে তোলার এখনি সময়। মোংলা বন্দর ও প্রস্তাবিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে খুলনাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা অঞ্চলের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পাঠাচ্ছেন।…

Read More

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পালনে নিবেদিত সেবার জন্য জাতিসংঘ মহাসচিব ওতুনবায়েভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতিসংঘ সদর দপ্তরের এক ঘোষণায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইউএনএএমএ’র উপ-প্রধান এবং ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যানিয়নের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর (এসআইডিএস) জন্য উচ্চ প্রতিনিধি (ইউএন-ওএইচআরএলএলএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে তার…

Read More

সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনের জন্য আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩ শাখা) মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (জেলা পরিষদ ব্যতীত) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করার পর এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবী/আপত্তি গ্রহণ ও দাবী/আপত্তিসমূহ নীতিমালা অনুযায়ী নিস্পন্ন…

Read More

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে। তিনি বলেন, চট্টগ্রামের তুলসীধাম ঐতিহ্যবাহী তীর্থস্থান। এখানকার ৩০০ বছরের প্রাচীন কেন্দ্রীয় রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরের নন্দনকানন রথের পুকুর পাড় এলাকায় কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে রথপরিক্রমা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,…

Read More

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন…

Read More