Author: admin

আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর আগে এ অনুষ্ঠান ১৮ জুলাই পরিবেশিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সূচীর পরিবর্তে তা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পীকে সম্মাননা প্রদান করার পর একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি। উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা গাইবেন তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো। একাডেমি সুত্র জানায়, রুনা লায়লা বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক অনন্য দীপশিখা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী তাঁর অনন্য শিল্পসাধনা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যেহেতু ইতোমধ্যে আদালতের রায় হয়েছে, তাই একজন দণ্ডিত ব্যক্তির আত্মসমর্পণের আর কোনো আইনি সুযোগ নেই। ফলে তিনি যখনই বাংলাদেশে ফিরবেন, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।’ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা এবং ভারতে অবস্থানরত বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন অন্যান্য আসামিদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‘আমরা আশা করি, শেখ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এই ঘোষণা দেন। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত…

Read More

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের জন্য দলের ব্যাটারদের একই ভুলের সমালোচনা করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের ব্যাটিং ইউনিট ম্যাচের পরিস্থিতি ও পরিবেশের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ম্যাচে দাপট দেখায় জিম্বাবুয়ে। সালাউদ্দিন জানান, ভুল থেকে শিক্ষা নিতে না পারায় ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে আছে বাংলাদেশের ব্যাটাররা। গতকাল বুলাওয়েতে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতি ম্যাচ জয়ের জন্য খেলতে নামি। তবে নির্দিষ্ট কিছু বোলারের বিপক্ষে আমাদের ব্যাটারদের আরও কৌশলগত উন্নতি করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি। কিন্তু ভুল করার পরও আমরা শিখছি না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’ প্রায় এক…

Read More

প্রথম ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্ট ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল- টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল। …

Read More

চলমান ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গতরাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এ ম্যাচে গোল করতে না পারলেও, আর্জেন্টিনার দুই গোলে এ্যাসিস্ট ছিল মেসির। এতে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে শীর্ষে উঠেছেন মেসি। এই বিশ্বকাপে সমান ৮টি করে গোল করে যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে। গোলসংখ্যা সমান হলে, গোল্ডেন বুটের জন্য এ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হয়। এখন পর্যন্ত ৩টি এ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে দুইটিসহ মেসির এ্যাসিস্ট সংখ্যা এখন ৪টি। যা এমবাপ্পের চেয়ে ১টি বেশি। ফলে এমবাপ্পেকে…

Read More

দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও’র অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর লক্ষ্যে আগামী ২১ জুলাইয়ের মধ্যে বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে অগণিত ভক্তরা স্বামীবাগ ইসকন মন্দির থেকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে বহনকারী রথ ঢাকেশ্বরী মন্দিরের দিকে রওয়ানা দেন। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। নানা আয়োজনে ইসকন ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেছে। এর আগে বৃহস্পতিবার সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা।বেলা একটায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে আলোচনা…

Read More

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই বিপ্লবে আবু সাঈদসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ পরিবর্তন সম্ভব হয়েছে। ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলোচনা সভার শুরুতে শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের পথ সুগম হয়েছে। এ লক্ষ্যে গতকাল বুধবার ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখে আইনটি কার্যকর করবে। একই সময়ে নতুন পরিচয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আইনটি কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থা দেশের কেন্দ্রীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে। পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কার্যক্রমকে…

Read More