- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আজ কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের…
যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলায় ইরানের একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দু’টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হরমোজগান প্রদেশে দু’টি সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এর আগে দেওয়া হতাহতের সংখ্যার চেয়ে এটি নতুন হিসাব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টেলিগ্রামে জানায়, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলের বিমানবন্দরের আশপাশে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অন্তত একটি মার্কিন হামলাকারী ক্ষেপণাস্ত্র ইরানশহর বিমানবন্দরে আঘাত…
ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার চালোনো ওই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের ওই শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ । খবর বার্তা সংস্থা এএফপি’র। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ হতাহতের বিষয়টি এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছেন। অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন। তারা জানান, সর্বশেষ হামলায় আবাসিক ভবন, একটি ধর্মীয় স্থাপনা, একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, যানবাহন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের চার বছরের বেশি সময় পর গত কয়েক মাস ধরে উভয় পক্ষের হামলা আরও তীব্র হয়েছে। এতে…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৫০ টি। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ৪২, মতিঝিল বিভাগ ৪১, তেজগাঁও বিভাগ ৩১, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস ও…
ব্রিটিশ স্টিল কোম্পানিকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং শুক্রবার আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা এবং যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি সমান ও ন্যায্য আচরণ নিশ্চিত করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে। চীনা প্রতিষ্ঠান জিংয়ে ২০২০ সালে ব্রিটিশ স্টিল কিনে নেয়। তবে আর্থিক সংকটে থাকা কোম্পানিটিতে গত বছর যুক্তরাজ্য সরকার হস্তক্ষেপ করলে প্রতিষ্ঠানটি এর নিয়ন্ত্রণ হারায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। জিংয়ে জানায়, উত্তর ইংল্যান্ডের স্কানথর্পে অবস্থিত কারখানাটি আর লাভজনকভাবে চালানো সম্ভব নয়। এরপর ব্রিটেনের কাঁচামাল থেকে সম্পূর্ণ ইস্পাত (স্টিল) উৎপাদনে সক্ষম সর্বশেষ এ কারখানাটি বন্ধ হওয়ার মুখে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাজ্য সরকার…
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দু’টি সেতুতে হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ধারাবাহিক হামলা শুরু করেছে ইরান। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কুয়েতে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘লজিস্টিক সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর অপরাধের জবাব এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’ শুক্রবার কুয়েত জানায়, তারা ক্ষেপণাস্ত্র ও…
গত মাসের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এখনও সংগ্রাম করছে ভেনেজুয়েলা। তবে দেশটির একটি শান্ত উপকূলীয় শহর অলৌকিকভাবে এই ধ্বংসযজ্ঞ থেকে সম্পূর্ণ অক্ষত রয়েছে। গত ২৪ জুন আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার ৮শ’ জনের বেশি মানুষ নিহত হয়েছে। উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে শত শত ভবন ধসে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র তবে লা গুয়াইরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর ‘আনারে’ ভূমিকম্পে কোনো ক্ষতির মুখে পড়েনি। এই নিরাপদ জনপদে পৌঁছাতে হলে প্রথমে কারাকাসের উত্তরের উপকূলজুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া অসংখ্য ভবনের পাশ দিয়ে যেতে হয়। প্রায় ৪ হাজার মানুষের বসবাস আনারেতে।…
কাতার শুক্রবার জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী দোহায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘কাতারের সশস্ত্র বাহিনী আমাদের দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে।
ফিফা বিশ্বকাপ ট্রফির ইতালীয় ভাস্কর চেয়েছিলেন একটি ঘূর্ণায়মান নকশার মধ্যেই খেলাধুলার তিনটি আবেগকে তুলে ধরতে- একজন ফুটবলারের সংগ্রাম, সমর্থকের উচ্ছ্বাস এবং বিজযয়ের মাহেন্দ্রক্ষণ। রোববার ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর স্পেন কিংবা আর্জেন্টিনা যেকোনো একটি দল এই ট্রফি উঁচিয়ে ধরবে। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিল মূল ট্রফিটির স্থায়ী মালিকানা লাভ করার পর নতুন ট্রফির নকশার জন্য ফিফা একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় মিলানের ব্রেরা এলাকায় নিজের স্টুডিওতে বসে বর্তমান বিশ্বকাপ ট্রফির নকশা তৈরি করেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। বর্তমানে বিশ্বকাপ ভক্তদের কাছে সুপরিচিত এই ট্রফির নকশায় দেখা যায়, দুটি মানবাকৃতি ঘূর্ণায়মান ভঙ্গিতে ওপরে উঠে পৃথিবীর প্রতীক একটি গোলককে…
শনিবার মিয়ামিতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড। এর মাধ্যমে বিশ্বকাপকে বিষণ্ন বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি। দুই দলই ফ্লোরিডায় পৌঁছেছে সেমিফাইনালের হতাশাজনক পরাজয়ের ক্ষত নিয়ে। অনেকের মতে, দুটি ফুটবল পরাশক্তির এই ব্যর্থতার বড় অংশই ছিল নিজেদের ভুলের ফল। সেমিফাইনালে ওঠার পথে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত ফ্রান্স মঙ্গলবার স্পেনের কৌশলগত শ্রেষ্ঠত্বের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল। যে কারণে ২-০ গোলে পরাজয়ন বরণ করতে বাধ্য হয়। অন্যদিকে বুধবার আটলান্টায় আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপে হতাশাজনক পরাজয়ের দীর্ঘ ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করে ইংল্যান্ড। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত…
