- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলের সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, এই আয়োজন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ন্যায্যতা, সম্মান এবং সুযোগের অভিন্ন মূল্যবোধকে ফুটিয়ে তোলে। আজ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ কমনওয়েলথ গেমসের প্রতিযোগী বাংলাদেশি অ্যাথলেটদের জন্য গতকাল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন একটি সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক বলেন, কমনওয়েলথ গেমস ‘সত্যিই বিশেষ কিছু’। কারণ এটি অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ বিভিন্ন দেশের এক বৈচিত্র্যময় পরিবারকে একত্রিত করে। তিনি বলেন, বাংলাদেশ থেকে এই চমৎকার অ্যাথলেট দলটি আর মাত্র কয়েক দিন পরেই গ্লাসগোর উদ্দেশ্যে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’ তিনি আরো বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছবি: পিএমও আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়…
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে এলডিসি গ্রুপ। একই সঙ্গে স্বল্পসুদে পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং ডিজিটাল বৈষম্য দূর করতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে তারা। এলডিসি গ্রুপের মতে, এসব পদক্ষেপ ছাড়া ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং দোহা কর্মসূচির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। আজ সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) উচ্চপর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্কে এলডিসি গ্রুপের পক্ষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।…
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজ করা এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কোম্পানি প্রতিষ্ঠা ও তাতে বিনিয়োগের ক্ষমতা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, দেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হলেও পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক জনবলের অভাব এবং সুস্পষ্ট পরিচালন…
খুলনায় মো. মারুফ নামে একজন চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই চালককে বাড়ির উঠানে পুঁতে রাখে হত্যাকারীরা। এর মাঝে হত্যাকারী স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে স্ত্রী থানায় গিয়ে এ ঘটনা ফাঁস করে দেয় পুলিশের কাছে। এ তথ্যের সূত্র ধরে পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতিকে আটক করেছে। আজ সোমবার দুপুরে নগরীর হরিণটানা থানার রেলসেতু সংলগ্ন বুলুওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়িতে পুঁতে রাখা লাশটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের আটক করা হয়। চলতি বছরের রমজান মাসে (ফেব্রুয়ারি) পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে চালক মারুফকে হত্যা করা হয় বলে স্বীকার…
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেন। আজ মন্ত্রণালয়ের দপ্তরে দ্বিতীয়বারের মতো মিলিত হতে পেরে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক, শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্যগত মেলবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)’- এর অবদান অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে নতুন…
বাংলাদেশ-চীন অংশীদারিত্ব এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে আজ ঢাকায় কমিউনিস্ট পার্টি অব চায়না’র (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে সিপিসি’র সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে সিপিসি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এটি দলগত যোগাযোগ ও সহযোগিতায় নতুন গতি এনেছে। রাষ্ট্রদূত আরো জানান, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনকলে নগরীর জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এছাড়া জলাবদ্ধতায় দেরি করে শিক্ষার্থীরা কেন্দ্রে আসায় ৩০ মিনিট সময় বাড়তি দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্র পরিদর্শন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বাসসকে বলেন, জলাবদ্ধ কেন্দ্রে শিক্ষার্থীদের নৌকা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছি। পরে কুমিল্লার এই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, একই সঙ্গে ৩০ মিনিট সময় বৃদ্ধি করার কথাও জানিয়েছি। এর…
যুক্তরাষ্ট্রের ডালাসে ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১৫ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ এবং টানা তৃতীয়বার ফাইনালে উঠার লক্ষ্যে নিয়ে মাঠে নামবে দু’বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে স্পেনের লক্ষ্য দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা। প্রথম ও শেষবার ২০১০ সালে ফাইনাল খেলেছিল স্প্যানিশরা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছিল স্পেন। নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশরা। ফ্রান্স ও স্পেনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আগে অতীতে হওয়া দু’দলের মধ্যকার সেরা পাঁচ লড়াইয়ে চোখ বোলানো যাক। -আরকোনাদার মারাত্মক ভুল, ফ্রান্সের প্রথম শিরোপা- ১৯৮৪ সালে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ফ্রান্স। ফাইনালে স্পেনকে ২-০ গোলে হারায় তারা। ১৯৮৪ সালে ইউরো…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো আগামীতেও ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারবে না। ঐক্যে ফাটল ধরলেই তারা সুযোগ নেবে।’ আজ সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল…
