- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
ওয়ানডে ক্রিকেট থেকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডারের অবসরের খবর নিশ্চিত করেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। ‘দা স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ওয়ানডে থেকে হোল্ডারের অবসরের কথা জানান স্যামি। তিনি জানান নিজের ইচ্ছাতেই ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন হোল্ডার। এখনও টেস্ট খেলার আগ্রহ আছে তার। স্যামি বলেন, ‘হ্যাঁ, এখনও টেস্টের জন্য হোল্ডার বিবেচনায় আছে। আমি জানি, ওয়ানডে থেকে অবসর নিয়েছে সে। আমাদেরকে নিজের আগ্রহের কথা জানিয়েছে হোল্ডার।’ তিনি আরও বলেন, ‘এটাও মাথায় রাখতে হবে, সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটার। এখন আমাদের আলোচনার জায়গা হচ্ছে কখন তাকে পাওয়া যাবে এবং কোথায় তাকে খেলাতে পারব। সে পরিস্কারভাবে জানিয়েছে, এখনও তার টেস্টে খেলার আগ্রহ…
রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আজ রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে জলাবদ্ধতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আজ দুপুরে প্রশাসক গুলশান, বনানী, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং কাজীপাড়া খাল এলাকা পরিদর্শন করেন। তিনি প্রতিটি এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশন, ড্রেন ও নালার কার্যকারিতা এবং জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রশাসক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমানে দেশে টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক— এই চারটি মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। মন্ত্রী বলেন, টেলিটকের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান উন্নত করতে আরো বেশি মোবাইল টাওয়ার প্রয়োজন, যার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার। এ লক্ষ্যে সরকারি ও বিদেশি অর্থায়নে…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে জানিয়েছেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছিল। জাতীয় সংসদে রংপুর-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল) -এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এ ব্যয়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিকৃতি ও স্মৃতিফলক স্থাপন, ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় উদ্যোগে ডিজিটাল কাউন্টডাউন বোর্ড স্থাপনের ব্যয় অন্তর্ভুক্ত ছিল। একই সদস্যের সম্পূরক প্রশ্নের…
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া পরে সংসদের নির্ধারিত চত্বরে জমির উদ্দিন সরকারকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, জনগণের পরামর্শ ও সুনির্দিষ্ট মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব। আজ দুপুরে কেডিএ আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, দৌলতপুরের পরিত্যক্ত কল্পতরু মার্কেট ভেঙে সেখানে একটি মিনি স্টেডিয়াম করা হবে। এছাড়া মানুষের যাতায়াতে ফুলবাড়ি গেটে ওভারপাস এবং সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। তিনি প্রতি তিন মাস অন্তর জনতার মুখোমুখি হয়ে জনবান্ধব কেডিএ গড়ে তোলার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমীর এজাজ খান এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত…
মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের অভিজ্ঞতার পর জ্বালানি নিরাপত্তা জোরদারে ১৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি কৌশলগত পেট্রোলিয়াম মজুতাগার (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ) গড়ে তোলার পরিকল্পনা অনুমোদন করেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের সময় হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে দেশটি জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের মুখে পড়ে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাষ্ট্রায়ত্ত ‘অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)’ বৃহস্পতিবার শেয়ারবাজারে জমা দেওয়া এক নথিতে জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ‘জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প’ হিসেবে দক্ষিণ…
দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। কোথায় কী লাগবে, কী প্রয়োজন- সবকিছু তিনি জানেন এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদার পুকুরপাড় এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন ও খবরাখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ শুরু…
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ একটি বর্ণাঢ্য মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পর পরই আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদুল কবির জাহিদ। এসময় ঢোল, বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা হিসেবে নয়, বরং নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান তাঁর চিকিৎসক জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি-নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকে। চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তিই হলো মানবিকতা। অনেক সময় একজন রোগীর জন্য চিকিৎসকের একটু আশ্বস্ত…
