Author: admin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যেতে তিনি রাজি হয়েছেন। তবে, একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। গত মাসের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে এ সপ্তাহে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী দেশ কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওয়াশিংটন ও তেহরান দীর্ঘ কয়েক মাসের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে একটি চুক্তিতে সই করার তিন সপ্তাহের কিছু বেশি সময় পর চলতি সপ্তাহে দুই দিন ধরে নতুন করে হামলা-পাল্টা হামলা হয়েছে। …

Read More

হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য শনিবার ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এই সফরের মূল আলোচনা হবে হরমুজ প্রণালী ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে। তিনি জানান, গত এক থেকে দুই মাস ধরে ওমানের সঙ্গে যে আলোচনা চলছে, তারই ধারাবাহিকতারই অংশ এই সফর। খবর বার্তা সংস্থা এএফপি’র। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের জবাবে ইরান কার্যত এই কৌশলগত নৌপথটি বন্ধ করে দিয়েছিল। পরে গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তির…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (আমাকে) হত্যার চেষ্টা করে বা হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়, তাহলে ইরানকে ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র| খবর বার্তা সংস্থা এএফপি’র| শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,‘ ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—অর্থাৎ আমাকে—হত্যা করার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে|’ ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে| ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন স্থানে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে বা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে ব্যবহার করা…

Read More

নিউজিল্যান্ড ও ভারত নিজেদের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে শনিবার একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ গঠনের ঘোষণা দিয়েছে| এর আওতায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা হবে| ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের সময় এ ঘোষণা দেওয়া হয়| গত এপ্রিলে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের পর অকল্যান্ডে মোদিকে স্বাগত জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও সুসংগঠিত করবে এবং এর পরিধি বাড়াবে| খবর বার্তা সংস্থা এএফপি’র| যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, নতুন অংশীদারিত্বের মাধ্যমে নৌ মহড়াসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে| পাশাপাশি বাণিজ্য, কূটনীতি, সংস্কৃতি, খেলাধুলা ও বিজ্ঞান…

Read More

মাদক ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করতে কেনিয়া থেকে আফগানিস্তানের সাবেক একজন সংসদ সদস্যকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ| যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, আবদুল জহির কাদিরকে গত বছরের এপ্রিলে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে গ্রেফতার করা হয়| তার বিরুদ্ধে ‘বড় ধরনের আন্তর্জাতিক মাদক ও অস্ত্র ব্যবসার’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| বিচার বিভাগ জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাদির দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন| তিনি একসময় আফগান সীমান্ত বাহিনীর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন| ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘আফগানিস্তানের রাজনৈতিক…

Read More

টানা ভারি বৃষ্টিপাতের কারণে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর নয়াবাটী, বিজিবি কার্যালয় ও সিএসডি গোডাউনের সম্মুখে, বাস্তুহারা দীঘির মোড়, দৌলতপুর পাবলা কেশব লাল রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর উল্লেখিত জলাবদ্ধ স্থানসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি ৩০ ও ৩১নং ওয়ার্ডের বিভিন্ন স্লুইচগেট এবং বটিয়াঘাটার নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল, মতিয়াখালী খালের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, কোথায় কোথায় পানি আটকে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তা চিহ্নিত করার চেষ্টা করছি। আগামী বর্ষার পূর্বেই চিহ্নিত সমস্যার সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More

আরও একবার সুপার সাব মিকেল মেরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়েছে। বদলী বেঞ্চ থেকে উঠে এসে ৮৮ মিনিটে মেরিনো জয়সূচক গোলটি করেন। তার এই গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন শেষ চারের টিকিট কেটেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। এটি ছিল আর্সেনাল মিডফিল্ডারের টানা দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নেমে করা শেষ মুহূর্তের জয়সূচক গোল। এর আগে সোমবার পর্তুগালের বিপক্ষেও যোগ করা সময়ে তিনি গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন। আগামী মঙ্গলবার ডালাসে ব্লক বাস্টার সেমিফাইনালে টুর্নামেন্ট ফেবারিট ফ্রান্সের মুখোমুখি হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন। স্পেনের এই জয়ে হৃদয় ভেঙ্গেছে বেলজিয়ামের। বদলী গোলরক্ষক সেনে লামেন্স শেষ মুহূর্তে পাও কুবার্সির শট রুখে দিয়েছিলেন। কিন্তু ফিরতি শটে মেরিনোর…

Read More

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের জন্য ক্যাটাগরি-২-এর প্রায় ১,২০০টি টিকিট শুক্রবার বিক্রির জন্য উন্মুক্ত করেছে, যার প্রতিটির মূল্য ৭,৩৮০ মার্কিন ডলার। ফিফার শেষ মুহূর্তের টিকিট বিক্রির ওয়েবসাইটে, যেখানে এর আগে কিছু সময় ম্যাচটিকে ‘সোল্ড আউট’ বলে দেখানো হয়েছিল, সেখানে শুক্রবার পাঁচটি সাইডলাইন-সংলগ্ন টপ ডেক সেকশনে মোট ১,১৭৮টি আসন খালি দেখা যায়। এর মধ্যে ছিল :সেকশন ৩৪৪ : ২৮২টি আসনসেকশন ৩৪৩ : ২৯৯টি আসনসেকশন ৩৩৫ : ১৩৯টি আসনসেকশন ৩৩৪ : ৪৪৩টি আসনসেকশন ৩৩৩ : ১৫টি আসনএছাড়া ফিফা লোয়ার ডেকের সামনের সারির ক্যাটাগরি-১-এর ৬৮টি টিকিটও বিক্রি করবে, যার মূল্য ধরা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি।’ প্রধানমন্ত্রী আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢামেক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ দেশ থেকে বহু মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা…

Read More

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন। ছবি: পিএমও বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল…

Read More